গুলশনে হামলাকারীরা আইএস নয়, জেএমবি-র সদস্য : বাংলাদেশ সরকার

ঢাকা, ৩ জুলাই : গুলশনের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানো পাঁচ জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য বলে জানালেন সেদেশের পুলিশের আইজিপি একেএম শহিদুল হক। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]

তিনি জানান, হামলাকারীরা জেএমবি-র সদস্য। তবুও ফের একবার গোটা বিষয়টি তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের হামলা যাতে ভবিষ্যতে আর বাংলাদেশের মাটিতে না হয় সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন। [বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!]

গুলশনে হামলাকারীরা আইএস নয়, জেএমবি-র সদস্য : বাংলাদেশ সরকার

অপরাধীরা সকলেই জেএমবি-র সদস্য বলে পুলিশ রেকর্ডে তাদের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এই অপরাধীদের সম্পর্কে তথ্য থাকলেও অপরাধ সম্পর্কে আগাম কোনও খবর পুলিশের কাছে ছিল না। কোনওরকম আগাম হুমকি না দিয়েই অতর্কিতে হামলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। [গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার সময়ে তোলা কম্যান্ডো অভিযানের ভিডিও]

প্রসঙ্গত, শুক্রবার রাতে হওয়া এই জঙ্গি হামলায় ৯ ইতালিয়, ৭ জাপানি, ৩ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যু হয়েছে। এছাড়া মারা গিয়েছেন দুই পুলিশ আধিকারিক। সেনার সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে ৬ জঙ্গি। [বাংলাদেশে হামলাকারী জঙ্গিদের নাম, ছবি প্রকাশ আইএসের মুখপত্রে]

অন্যদিকে জানা গিয়েছে, গুলশনের রেস্তরাঁয় নিহতদের সেনা স্টেডিয়ামে নিয়ে গিয়ে শ্রদ্ধা জানানো হবে। শেষ শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+