আসছেন ওবামা, ২৪ জানুয়ারি থেকেই দিল্লি পরিণত হচ্ছে দুর্গে

নয়াদিল্লি, ১২ জানুয়ারি: ২৪ জানুয়ারি ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। তাই ওইদিন থেকে দিল্লি কার্যত পরিণত হচ্ছে দুর্ভেদ্য দুর্গে। ২৬ জানুয়ারি যে পথ ধরে তিনি কুচকাওয়াজ দেখতে যাবেন, সেই পথগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আগের দিন থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার জেরে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।

সাততারা হোটেল মৌর্য শেরাটনে উঠবেন বারাক ওবামা। ২০ জানুয়ারি থেকে তাই হোটেলের দখল নেবে ইউএস সিক্রেট সার্ভিস। ওই দিন থেকে ২৭ জানুয়ারি কোনও বুকিং হবে না। গোটা হোটেল থাকবে নিরাপত্তা বাহিনীর দখলে।

কক

স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা বলছেন, ওবামার নিরাপত্তায় চারটি বলয় থাকবে। একদম বাইরের বলয়ের দায়িত্বে থাকবে দিল্লি পুলিশ। তার পর সিআরপিএফ। তৃতীয় বলয়ের দায়িত্ব থাকছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা। আর সবচেয়ে ভিতরের বলয়ে থাকবে ওবামার নিজস্ব দেহরক্ষীরা। যে পথ দিয়ে তিনি যাবেন, তার দু'পাশে উঁচু বাড়িগুলির ছাদে থাকবে কমান্ডোবাহিনী। ২৬ জানুয়ারি আংশিক সময়ের জন্য দিল্লি নো-ফ্লাই জোনে পরিণত হবে। এর আগে ২০১০ সালে সস্ত্রীক ভারত সফরে এসেছিলেন বারাক ওবামা। এ বার তিনি দুই মেয়েকে নিয়ে আসছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+