দাহ করার ঠিক আগেই বেঁচে উঠল 'মৃত' শিশু
বেজিং, ৯ ফেব্রুয়ারি : হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় চীনা শিশুপুত্রকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল হাসপাতাল। আর তাই সারারাত মর্গে রাখা হয়েছিল 'মৃত' ওই শিশুকে। কিন্তু দাহ করার মুহূর্তের ঠিক আগেই শিশুর মধ্যে প্রাণের সঞ্চার দেখে গেল। অলৌকিক শক্তিতে বেঁচে উঠল মৃত শিশু।
চীনের জেজিয়াং প্রদেশের প্যানান শ্মশানে কর্মীরা ওঅ শিশুকে দাহ করার প্রস্তুতি করার সময় হঠাৎই তার গোঙানির আওয়াজ শুনতে পায়। স্থানীয় একটি সংবাদ চ্যানেলে এমনটাই জানানো হয়েছে। [বোমার টুকরো মাথায় নিয়েই সিরিয়ায় জন্ম নিল 'মিরাকেল বেবি']

জানুয়ারি মাসে জন্ম হয় শিশুটির। ২৩ দিন ইনকিউবেটরে থাকার পর শিশুর বাবা তাকে নববর্ষের জন্য বাড়ি নিয়ে যেতে চান। বাড়িতে নিয়েও আসেন ছেলেকে। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই শরীর আরও খারাপ হতে থাকে শিশুর। ৪ ফেব্রুয়ারি ওই শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর পর -১২ ডিগ্রি সেলসিয়াসে মর্গে শিশুটিকে রাখা হয়। সেখানে প্রায় ১৫ ঘন্টা ছিল সে। এরপরেও শিশুর বেঁচে ওঠা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না বলে মনে করছেন চিকিৎসকরা। [ময়নাতদন্তের সময়ে বেঁচে উঠল 'মরা মানুষ']
মর্গে শিশুটিকে পাঠানোর আগে তার বাবা দুটো স্তরের কাপড়ে জড়িয়ে মোটা একটি ব্যাগে জড়িয়ে পেঁচিয়ে রেখে গিয়েছিল। হয়তো তারই জেরে প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি।
-
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি












Click it and Unblock the Notifications