পাকিস্তানে দাউদ এই মুহূর্তে কোথায় রয়েছে ! আস্তানা ঘিরে চাঞ্চল্যকর নয়া রিপোর্ট
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যে ভারতের 'মোস্ট ওয়ান্টেডের' তালিকায় সবচেয়ে আগে রয়েছে, তা নতুন করে বলার কিছু নেই
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যে ভারতের 'মোস্ট ওয়ান্টেডের' তালিকায় সবচেয়ে আগে রয়েছে, তা নতুন করে বলার কিছু নেই! ১৯৯৩ তে মুম্বইয়ের বুকে রক্তাক্ত হামলার নেপথ্যে যে দাউদ অন্যতম বড় শক্তি ছিল তার সমস্ত প্রমাণ রয়েছে। এবার সেই দাউদের বর্তমান অবস্থান নিয়েই উঠে আসছে একাধিক তথ্য।

পাকিস্তানের মিথ্যা ফাঁস!
দাউদের মতো অপরাধীকে দিনের পর দিন নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। যদিও দাউদ সম্পর্কে পাকিস্তানের দাবি, তারা জানেননা এই আন্ডারওয়ার্ল্ড ডন কোথায় রয়েছে। এদিকে,এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, গোয়েন্দাদের সাম্প্রতিক সূত্রের দাবি, পাকিস্তনে বহাল তবিয়তেই এখন রয়েছে দাউদ।

৫১ বছরের দাউদের ডেরা
২৫ বছর ধরে 'ফেরার' দাউদ ইব্রাহিম। আর সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে, পাকিস্তানের করাচিতেই রয়েছে সে। ডি কম্পানির গ্যাং এর সাম্প্রতিক হদিশের তথ্য উঠে এসেছে এক বৈঠককে ঘিরে। যে বৈঠকে দাউদ ঘনিষ্ঠ জাবির মোতিওয়ালার সঙ্গে দেখা করতে গিয়েছিল এই কুখ্যাত অপরাধী। আর সেই বৈঠক হয়েছে পাকিস্তানের বুকে।

দাউদ এখন কেমন দেখতে..!
কয়েকদিন আগে শোনা গিয়েছিল , গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিল দাউদ। তবে জাবিরের সঙ্গে বৈঠকে দাউদকে সুস্বাস্থ্যেই দেখা গিয়েছে বলে দাবি গোয়েন্দাদের। করাচির ক্লিফটন হাউজে আপাতত ভালোই রয়েছে এই সন্ত্রাসে মদতকারী অপরাধী। শোনা যায়, দাউদের স্ত্রী মেহজবিন ও ছেলে মোইনের সঙ্গে জাবিরের সুসম্পর্কের দরুনই এই দুই কুখ্যাত অপরাধী কাছাকাছি এসেছে।












Click it and Unblock the Notifications