এবার স্যাটেলাইটের তথ্য বাঁচাবে ম্যালেরিয়ার হাত থেকে, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের
কৃত্রিম উপগ্রহের পাঠানো তথ্য যাচাই করে ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ থেকে বাঁচা যেতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
পৃথিবীর পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের পাঠানো তথ্য যাচাই করে ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ থেকে বাঁচা যেতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এই মর্মে একটি নতুন সিস্টেমের কথাও তাঁরা বলেছেন। এর মাধ্যমে আগে থেকেই ম্যালেরিয়ার প্রকোপ থেকে বাঁচা ও তা ছড়ানো আটকানো যাবে।

ম্যালেরিয়ার প্রকোপ আটকানো যদিও সহজ নয়। যেভাবে একজন থেকে অন্যের দেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়িয়ে পড়ে তা আটকানো বেশ কঠিন। ফলে কোনও এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ হলে সেখানে মশারি টাঙানো, স্প্রে ব্যবহার করে তা কমানোর চেষ্টা করা হয়।
এই অসুবিধা লক্ষ্য করেই গবেষকরা কৃত্রিম উপগ্রহের উপরে ভরসা করেছেন। ম্যালেরিয়া যেহেতু মশাবাহিত রোগ সেক্ষেত্রে কোন এলাকায় মশা ডিম বেশি পাড়ছে তার উপরে গবেষকরা বেশি জোর দিয়েছেন। পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে কোনও জায়গার তাপমাত্রা, মাটির আর্দ্রতা, কী ধরনের উদ্ভিদ সেখানে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বনসম্পদ ধ্বংসের ফলে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে কিনা সেটাও বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন।












Click it and Unblock the Notifications