Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত মহাসাগরের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বাতসিরাই! মৃত কমপক্ষে ২১, ঘরছাড়া ৬০ হাজারের বেশি

ভারত মহাসাগরের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বাতসিরাই! মৃত কমপক্ষে ২১, ঘরছাড়া হাজার-হাজার

প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে বাড়ছে ঘূর্ণিঝড়। প্রভাব পড়ছে উপকূলের দেশগুলিতে। ঘূর্ণিঝড়ের (cyclone) সর্বশেষ প্রভাব পড়ল ভারত মহাসাগরে (Indian Ocean) অবস্থিত মাদাগাসকারে (Madagaskar)। ঘূর্ণিঝড় বাতসিরাই (Batsirai)-এ আছড়ে পড়ার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর।

শনিবার গভীর রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়

শনিবার গভীর রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়

শনিবার গভীর রাতে ভারত মহাসাগরের দ্বীপ মাদাগাসকারে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেখানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৬০ মানুষ ঘড়ছাড়া হয়েছেন। এই ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব ছিল প্রায় ২৪ ঘন্টা। যা দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল রেখা বরাবর ঘরবাড়ি এবং বিদ্যুত সংযোগের ওপরে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর

ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর

সেখানকার সব থেকে ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে রয়েছে মানাঞ্জারি। স্থল পথে সেখানে যাওয়ার রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে অনেক বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। কোনও কোনও বাড়ির দেওয়াল থাকলেও চালা উড়ে গিয়েছে। আবার কোনও বাড়ির ওপরে গাছ পড়ে থাকতে দেখা গিয়েছে। সতর্কতা জারি করার পরেও অনেক বাসিন্দা সরে যাননি। সেরকমই এক বাসিন্দা জানিয়েছেন, ঝড়ের জেরে তাদের বাড়ি হঠাৎই ভেঙে পড়ে শনিবার রাতে।

খোলা আকাশের নিচে আশ্রয়

খোলা আকাশের নিচে আশ্রয়

যেসব মানুষদের উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, ঝড়ের প্রভাবে সেখানকার ছাদও উড়ে যায়। যার জেরে খোলা জায়গায়তেই আশ্রয় নিতে হয় স্থানীয়দের। তাঁরা জানিয়েছেন, ঝড়ে একদিকে যেমন বাড়িঘর সব ধ্বংস হয়ে গিয়েছে, অন্যদিকে, নদী এবং সাগর থেকেও জল উঠে এসেছে। তাতেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 ফসলের ক্ষতি

ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় বাতসিরাই-এর হানায় সেখানকার কৃষিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ধানের পাশাপাশি ফল ও শাকসবজির ক্ষতির জেরে সেই দেশ সামনের দিনগুলিতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখী হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে। ফসলের পাশাপাশি সেখানকার বহু রাস্তা এবং সেতুও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উদ্ধারকারী দল গাছ কেটে ধ্বংসস্তুপ সরিয়ে জনজীবনকে স্বাভাবিকের পথে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানকার অন্তত ২০০ টি স্কুল আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

 সরকারের দাবি

সরকারের দাবি

সেখানকার সরকারের তরফে দাবি করা হয়েছে, ১৪ হাজারের বেশি পরিবারের ৭০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের বেশিরভাগেরই বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এঁদের মধ্যে প্রায় ৬২ হাজারের মতো মানুষকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। বাকি প্রায় ৮ হাজারের মতো মানুষ হয় খোলা জায়গায় নয়তো অন্য কোথাও আশ্রয় নিয়েছেন।
দুসপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় আনার পরে ঘূর্ণিঝড় বাতসিরাই-এর কবলে পড়ল ৩ কোটি জনসংখ্যার মাদাগাসকার। আগেকার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু এবং ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+