ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান, ২০ লক্ষ মানুষকে সরানোর নির্দেশ দিল সরকার

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। ইতিমধ্যে দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসছে। তাই প্রায় ২০ লাখ মানুষকে সুরক্ষিত জায়গায় সরানোর নির্দেশ দিল বাংলাদেশ সরকার।

১৯টি জেলা জারি সতর্কতা

১৯টি জেলা জারি সতর্কতা

বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের সচিব শাহ কমল জানান, দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ১৯টি জেলার প্রশাসনকে আম্ফান মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আম্ফানের কথা মাথায় রেখে ১৩ হাজার ৭৮টি আশ্রয়স্থানের ব্যবস্থা করা হয়েছে।

১৮-২০ লাখ মানুষকে সরিয়ে এনে রাখার নির্দেশ

১৮-২০ লাখ মানুষকে সরিয়ে এনে রাখার নির্দেশ

এই আশ্রয় স্থানগুলিতে ১৮-২০ লাখ মানুষকে সরিয়ে এনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই এই কাজ শেষ করার কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। কারণ, আগামীকাল বিকেল নাগাদ বাংলাদেশের উপকূলরেখায় আমফান আছড়ে পড়বে। ইতিমধ্যে আমফান উপকূলের দিকে নিজের অভিমুখ করেছে।

সুপার সাইক্লোনে পরিণত আম্ফান

সুপার সাইক্লোনে পরিণত আম্ফান

আবহাওয়াবিদদের মতে, হ্যারিকেন বা সুপার টাইফুনের সমতুল্য গতিতে সরাসরি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের উপকূলরেখার দিকে এগিয়ে আসছে আম্ফান। যার ফলে দুই দেশেই বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উপকূলে আছড়ে পড়ার আগে এই ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

উপকূলে বিপদ সংকেত জারি

উপকূলে বিপদ সংকেত জারি

গতকাল বাংলাদেশের আবহাওয়া অফিস দক্ষিণ-পশ্চিম সমুদ্র বন্দর মংলা ও পায়রার অন্তর্গত অঞ্চলের জন্য একটি বিপদ সংকেত দিয়েছে। যার মাত্রা ১০-এর মধ্যে ৭। দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত চট্টগ্রাম ও কক্স বাজারের দুটি সমুদ্রবন্দরেও বিপদ সংকেত জারি করা হয়েছে। যার মাত্রা ৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+