গরুদের প্রেমের জন্য নয়া 'ডেটিং অ্যাপ'! কী থাকছে তাতে জানেন

শুধু কি মানুষেরই প্রেম হয়? 'অবলা' বলে গরুরা কি প্রেমের নজরে একজন আরেকজনকে কাছে পেতে চায় না! গরুদের প্রেমের কথা ভেবেই এই ভ্যালেন্টাইন্স ডে-র মরশুমে বাজারে এল নতুন একটি অ্যাপট 'টড্ডার' এর 'মু লাভ'।

শুধু কি মানুষেরই প্রেম হয়? 'অবলা' বলে গরুরা কি প্রেমের নজরে একজন আরেকজনকে কাছে পেতে চায় না! গরুদের প্রেমের কথা ভেবেই এই ভ্যালেন্টাইন্স ডে-র মরশুমে বাজারে এল নতুন একটি অ্যাপট 'টড্ডার' এর 'মু লাভ'। এতদিন 'টিন্ডার' এর মত ডেটিং অ্যাপের নাম তো শুনেছেন অনেক। তবে এবার বাজার মাতাতে চলেছে 'টড্ডার', দাবি নির্মাতাদের।

অ্যাপটি নির্মাণের প্রয়োজনীয়তা কী?

অ্যাপটি নির্মাণের প্রয়োজনীয়তা কী?

এক ব্রিটিশ সংস্থার হাত ধরে বাজারে আসছে টিন্ডার-এর ধাঁচে গঠিত এই অ্যাপ 'মু লাভ'। এর দ্বারা গরুদের প্রজননের কাজ সহজ হবে বলে দাবি করা হচ্ছে। পশুপালক তথা গোপালকদের কাজের ক্ষেত্রে সুবিধার্তেই এই অ্যাপ চালু হয়েছে।

অ্যাপে কী থাকছে?

অ্যাপে কী থাকছে?

অ্যাপে সোয়াইপ করতেই শোনা যাচ্ছে গরুর ডাক। এরপর ডানদিকে সোয়াইপ করলেই আপনার পছন্দের তালিকায় ঢুকে যেতে পারবেন। যেখানে বিভিন্ন রকমের পোজ-এ নানান ধরনের গরুর ছবি থাকছে।

অ্যাপের ব্যবহার

অ্যাপের ব্যবহার

আর গরু পছন্দ হলেই তাকে কিনে নিতে পারবেন পশুপালকরা। এই অ্যাপের মাধ্যমে গরুরা 'সোলমেট' খুঁজে পাবে বলে দাবি অ্যাপ নির্মাতাদের।

 কী কী দেখা যাবে অ্যাপে?

কী কী দেখা যাবে অ্যাপে?

অ্যাপটিতে সাধারণত, একপাল গরু কিম্বা গরির একার ছবি দেওয়া থাকছে। সেই ছবি ও তার বিবরণী দেখে গরু কিনে নিতে পারবেন আগ্রহী পশুপালক। মূলত পশুপালক ঠিক করে নেবেন তাঁর পোষা গরুর সঙ্গে কোন গরুটির মিল হবে, আর প্রজননের জন্য কোন গরুটি উপযুক্ত হবে। গরুর দোসর খোঁজার এর থেকে সহজ রাস্তা আর কিছু নেই বলে দাবি নির্মাতাদের।

(ছবি সৌজন্য: পিক্সাবে )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+