করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ২,০১৫ জন, মৃত ৯৭ জন
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ২,০১৫ জন, মৃত ৯৭ জন
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০১৫ জন। চিনের ৩১টি প্রাদেশিক–স্তরের অঞ্চল জিনজিয়াং ও অন্যান্য জায়গায় মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিনের স্বাস্থ্য অধিকর্তা।

করোনায় মারা গিয়েছে মোট ১,১১৩ জন
এই নিয়ে চিনের মূল ভূখণ্ডে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৪,৬৫৩টি এবং এ রোগে মারা গিয়েছেন এখনও পর্যন্ত ১,১১৩ জন। চিনে জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার একদিনে এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন। তাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে, একজন হেনান, হুনানে মৃত্যু হয়েছে একজনের এবং চোংগকিংগে মৃত্যু হয়েছে একজনের বলে খবর পাওয়া গিয়েছে। কমিশন আরও জানিয়েছে যে মঙ্গলবার আরও ৩,৩৪২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ৮৭১ জন রোগী গুরুতর অসুস্থ ও ৭৪৪ জন এই রোগ থেকে সেরে ওঠার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে
কমিশন জানিয়েছে, ৮,২০৪ জন রোগী গুরুতর অবস্থায় রয়েছেন এবং ১৬,০৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মোট ৪,৭৪০ জন সেরে ওঠার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে যে ৪৫১,৪৬২ জনের শরীরে করোনাভাইরাস চিহ্নিত হয়েছে, এর মধ্যে ৩০,০৬৮ জনকে মেডিক্যাল পর্যবেক্ষণের পর ছেড় এদেওয়া হয় এবং ১৮৫,০৩৭ জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জাপানেও ছড়িয়েছে এই ভাইরাস
জাপানে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে। মঙ্গলবার এখানে নতুন করে ৪৯ টি করোনাভাইরাস আক্রান্তকে পাওয়া গিয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ম্যাকাওতে ১০টি নিশ্চিত করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এবং ১৮টি তাইওয়ানের। ম্যাকাও ও তাইওয়ান থেকে একজন করে রোগী সেরে ওঠার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications