Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা ভাইরাস: কোভিড উনিশে আবারো মৃত্যুর রেকর্ড, কমেছে শনাক্ত

করোনা ভাইরাস: কোভিড উনিশে আবারো মৃত্যুর রেকর্ড, কমেছে শনাক্ত

করোনাভাইরাসে মৃত্যু
Getty Images
করোনাভাইরাসে মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৭৪ জন মারা গিয়েছিলো।

এ নিয়ে বাংলাদেশে মোট মারা গেলেন ৯,৬৬১ জন।

এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৩৪৩ জন।

বাংলাদেশে মোট আক্রান্ত হলেন ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।

২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শনাক্তের হার ২৬.৮৬ শতাংশ বেড়েছে আর মৃত্যুর হার বেড়েছে ৩০.২৩ শতাংশ। সেই সঙ্গে সুস্থতার হার বেড়েছে ৪২.৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নমুনা পরীক্ষার বিচারে করোনাভাইরাস শনাক্তের হার ২০.৪৯ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের পরীক্ষায় একজনের করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৭ জন আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হলেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গত কয়েক দিন যাবত বেশ কয়েকবার করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা রেকর্ড অতিক্রম করেছে।

আরও পড়ুন:

করোনাভাইরাস সংক্রমণের ২য় ঢেউ কেন মারাত্মক, করণীয় কী?

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আইসিইউ'র জন্য হাহাকার

বাংলাদেশের হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব
Getty Images
বাংলাদেশের হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।

তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

প্রিন্স ফিলিপ: ৯৯ বছর, ১৪৩টি দেশ এবং অতি বিখ্যাত এক স্ত্রী

ব্রিটিশ রাজপরিবার কীভাবে কাজ করে, এর সদস্য কারা

প্রিন্স ফিলিপের জীবনের ১০টি চমকপ্রদ তথ্য

পহেলা বৈশাখ থেকে সাত দিনের 'কঠোর' লকডাউন বাংলাদেশে

BBC
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+