চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল, সারা বিশ্বে চিহ্নিত ১৬৮ টি ল্যাবরেটরি

চিনে করোনা ভাইরাসের আরও ১০০ জনের মৃত্যু। যার জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। সরকারিভাবে সোমবার সব মিনিয়ে ১০১৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। সবমিলিয়ে ৪২৬৩৪ জন আক্রান্ত হয়েছেন।

চিনে করোনা ভাইরাসের আরও ১০০ জনের মৃত্যু। যার জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। সরকারিভাবে সোমবার সব মিনিয়ে ১০১৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। সবমিলিয়ে ৪২৬৩৪ জন আক্রান্ত হয়েছেন। চিনের বাইরে হংকং এবং ফিলিপিন্স থেকে একজন করে মোট দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। মৃতের সংখ্যা সরকারি ভাবে ১০১৬ জন বলে জানানো হয়েছে।

আক্রান্তের সংখ্যা ৪২৬৩৪ জন

আক্রান্তের সংখ্যা ৪২৬৩৪ জন

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। সোমবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৪২৬৩৪ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

২৪ টি দেশে আক্রান্ত ৩১৯ জন

২৪ টি দেশে আক্রান্ত ৩১৯ জন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। যার মধ্যে ৩ জন ভারতীয় রয়েছেন।

রোগ প্রতিরোধে দেশের দুর্বলতার কথা স্বীকার প্রেসিডেন্টের

রোগ প্রতিরোধে দেশের দুর্বলতার কথা স্বীকার প্রেসিডেন্টের

এদিনে গত দুসপ্তাহে দুবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বীকার করে নিলেন রোগ প্রতিরোধে চিনের দুর্বলতার কথা। সরকারিভাবে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেকানে দেখা যাচ্ছে বেজিং-এর একটি হাসপাতালে প্রেসিডেন্ট তাঁর তাপমাত্রা মাপছেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে।

বাড়ি থেকে ঢোকা বেরনো বন্ধ উহান-এ

বাড়ি থেকে ঢোকা বেরনো বন্ধ উহান-এ

হুবেই প্রদেশের রাজধানী উহান, যেখান থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি, সেখানে বাড়ি থেকে ঢোকা বেরনো বন্ধ করার কথা ঘোষণা করেছে প্রশাসন। নজরদারির জন্য চেক পোস্টও বসানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে, তাদের একটি অনুসন্ধানকারী দল চিনে পৌঁছেছে। পরবর্তী সময়ে আরও একটি বড় দল সেখানে যাবে। নোবেল করোনা নিউমোনিয়া পরীক্ষার জন্য সারা বিশ্বে ১৬৮ টি ল্যাবরেটরিকে চিহ্নিত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+