করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত সাড়ে সাত লাখ ছাড়ালো
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে, তবে সুস্থতার সংখ্যা অনেক বেড়েছে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩,০৩১ জন শনাক্ত হওয়ার পর দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়ে গেছে।
এ পর্যন্ত বাংলাদেশে মোট রোগী শনাক্ত হয়েছেন সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন।
গত কয়েকদিনের তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে এ নিয়ে দেশটিতে ১১,২২৮ জনের মৃত্যু হলো।
এর আগের দিন বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছিল। আর করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন ৩,৩০৬ জন।
গত একদিনে ২৪,২৩৭ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ জন পুরুষ আর ৩৩ জন নারী।
আরও পড়ুন:
- বাংলাদেশে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট নিয়ে ভিন্ন তথ্য
- বাংলাদেশে কি করোনাভাইরাসের টিকা উৎপাদন সম্ভব?
- সিরামের কাছ থেকে টিকা আনার ব্যাপারে যা বললেন বেক্সিমকোর এমডি
- বাংলাদেশে কাল থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান বন্ধ
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:
•সোমবার ৯৭ জন
•রবিবার ১০১ জন
•শনিবার ৮৩ জন
•শুক্রবার ৮৮ জন
•বৃহস্পতিবার ৯৮ জন
•বুধবার ৯৫ জন
•মঙ্গলবার ৯১ জন
•সোমবার ১১২ জন
•রোববার ১০১ জন
•শনিবার ১০২ জন
•শুক্রবার ১০১ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,২৩৪ জন আর বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ১২.৫১শতাংশ।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে স্বচ্ছ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
- কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
- নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
- নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
- করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
- টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
- বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
- কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
- করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী














Click it and Unblock the Notifications