করোনা ভাইরাস: বাংলাদেশে আরো মারা গেছেন ৩৪ জন

বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। মৃত্যু হয়েছে ১,৬৯৫ জনের।

সদ্য পাওয়া খবর
BBC
সদ্য পাওয়া খবর

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫০৪ জন।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১,৬৯৫ জন।

আর বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫,১৫৭ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

এ সময়ে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২৩.১২ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮ টি নমুনা।

নতুন মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১,১৮৫ জন সুস্থ হয়েছেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪,৩১৮ জন সুস্থ হয়েছেন বলে জানান নাসিমা সুলতানা।

জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ সাত হাজারের বেশি মানুষ। বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার চারশো মানুষের।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এরপরেই বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে ( ১২ লাখ ৭৪ হাজার নয়শো জন) এবং রাশিয়ায় (৬ লাখ ১৯ হাজার নয়শো জন) বাসিন্দারা।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে- যতসব ষড়যন্ত্র তত্ত্ব

সংক্রমণ রোধে যেভাবে কাজ করেছেন সিঙ্গাপুরের গোয়েন্দারা

করোনাভাইরাস: শিশুদের কি বন্ধুদের সাথে খেলতে দেওয়া উচিৎ?

করোনাভাইরাস গাইড: আপনার প্রশ্নের উত্তর

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

করোনাভাইরাস ঠেকানোর সুযোগ কতটা কাজে লাগিয়েছে বাংলাদেশ

করোনাভাইরাস: লক্ষণ দেখা দিলে আলাদা থাকতে হবে কীভাবে

করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

যে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে করোনাভাইরাস

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+