৩২টি মিউটেশনসহ করানোর 'সুপার ভেরিয়েন্টে'র হদিশ! তিন দেশ নিয়ে উদ্বেগ বিশ্বে

একাধিক মিউটেশন-সহ একটি নতুন করোনা সুপার ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে সম্প্রতি। তিনটি ভিন্ন দেশে শনাক্ত করা হয়েছে ওই নতুন স্ট্রেন। এই অবস্থায় একটাই আশা, এখনও পর্যন্ত নতুন স্ট্রেন ও মিউটেশনগুলিতে আক্রান্তের সংখ্যা খুবই কম।

একাধিক মিউটেশন-সহ একটি নতুন করোনা সুপার ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে সম্প্রতি। তিনটি ভিন্ন দেশে শনাক্ত করা হয়েছে ওই নতুন স্ট্রেন। এই অবস্থায় একটাই আশা, এখনও পর্যন্ত নতুন স্ট্রেন ও মিউটেশনগুলিতে আক্রান্তের সংখ্যা খুবই কম। নতুন যে সুপার ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে, তার নাম বি.১.১.৫২৯। এটি বি.১.১ নামক পুরানো রূপের একটি শাখা। এছাড়া ৩২টি স্পাইক মিউটেশনও রয়েছে।

৩২টি মিউটেশনসহ করানোর সুপার ভেরিয়েন্টের হদিশ! উদ্বেগ

দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং হংকং-এর একাংশে পাওয়া গিয়েছে এই নয়া স্ট্রেন। এখনও পর্যন্ত জিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নয়া স্ট্রেনটি ১০টি ক্ষেত্রে দেখা গিয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন যে, আরও বেশি শনাক্ত করা যায়নি। ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন অ্যান্টিবডিগুলিকে ফাঁকি দেওয়ার সম্ভাবনার কারণে মিউটেশনের প্রোফাইলটি উদ্বেগজনক।

নতুন কোভিড ভেরিয়েন্টগুলি সব সময় ভাইরোলজিস্টদের দ্বারা চিহ্নিত করা হয়। প্রায়শই মুষ্টিমেয় কিছু ক্ষেত্রে ছড়িয়ে পড়ে না। এমনকী যদি এইসব স্ট্রেন ও মিউটেশনের ভ্যাকসিনের প্রভাব এড়ানোর ক্ষমতা থাকে, তবে কোনও দেশের সংক্রমণ বাড়িয়ে তুলবে দ্রুত। এমনকী মৃতের সংখ্যাও বাড়িয়ে দিতে পারে ওই নয়া স্ট্রেন ও মিউটেশন।

ক্লাস্টারটি ছোট হলেও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি হওয়া হংকংয়ের ঘটনাটি উদ্বেগকে বাড়িয়ে তুলবে। এবং আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে আরও সংক্রমণ ছড়িয়ে পড়বে বিশ্বের বহু দেশে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কর্মকর্তারা এবং বিজ্ঞানীরা করোনার নয়া স্ট্রেনের পর্যবেক্ষণ ও তদন্ত করছেন।

হংকংয়ের কেসটি ছিল একজন ৩৬ বছর বয়সী ব্যক্তির। যিনি ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন এবং ১১ নভেম্বর ফিরে এসেছিলেন। হংকংয়ে ফিরে আসার পর তিনি নেতিবাচক পরীক্ষা করেছিলেন। কিন্তু কোয়ারেন্টাইন হোটেলে থাকাকালীন ইতিবাচক পরীক্ষা রিপোর্ট পান তিনি। তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে হংকং কর্তৃপক্ষ বাধ্যতামূলক পরীক্ষা চালায়।

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা সোমবার ৩১২ থেকে বেড়ে মঙ্গলবার ৮৬০-এর বেশি হয়েছে। যদিও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নতুন সুপার ভেরিয়েন্টের সঙ্গে এই বাড়বৃদ্ধির কোনও যোগসূত্র নেই। আর যোগসূত্র রয়েছে কি না তা বলা খুব শীঘ্রই। নতুন রূপটি মঙ্গলবার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ভাইরোলজিস্ট টম পিকক দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যিনি একটি সিকোয়েন্স-শেয়ারিং ফোরাম এবং টুইটারে বিশদ পোস্ট করেছেন।

নয়া স্ট্রেনটির ৩২টি স্পাইক মিউটেশনকে অত্যন্ত উচ্চ ক্ষমতাশালী হিসাবে বর্ণনা করা হয়েছে। ডেল্টা ভেরিয়েন্ট এখন সারা বিশ্বে প্রভাবশালী, যার ১৬টি মিউটেশন রয়েছে। স্পাইক মিউটেশনগুলি মূলত ভাইরাসের 'ব্যাগ অফ ট্রিকস' যা এটিকে মানিয়ে নিতে এবং বিভিন্ন উপায়ে সংক্রমণযোগ্য করে তোলে। ভ্যাকসিন থেকে বাঁচতেও করোনা স্ট্রেন পারদর্শী। ফলে তা আরও মারাত্মক হয়ে ওঠে। এখন দেখার করোনার এই নয়া স্ট্রেন কি ডেল্টার থেকে বেশি সংক্রমণযোগ্য নাকি এই স্ট্রেন কি ডেল্টার আধিপত্যকে হারাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+