COP28 Summit: শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ, গঠনমূলক আলোচনা করলেন মোদী

COP28 Summit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হল আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। সিওপি ২৮ সম্মেলনে (COP28 Summit) গিয়েই এই সাক্ষাৎ সারেন মোদী। তিনি সাফল্যের সঙ্গে এমন একটি সম্মেলনের আয়োজন করার জন্য আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে ভাইব্র্যান্ট গুজরাট সামিটে আমিরশাহীর প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নতুন বছরের জানুয়ারি মাসেই সেই সম্মেলন হওয়ার কথা গুজরাটে। দুই রাষ্ট্রনেতা এদিন ইজরায়েল-হামাস দ্বন্দ্ব ছাড়াও একাধিক বিষয়ে কথা বলেন। গ্রিন ক্লাইমেট প্রোগ্রাম বা জিসিপি-তে সহ উদ্যোক্তা হিসেবে ভূমিকা নেওয়ার জন্যও আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

COP28 Summit

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "আমার ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে অত্যন্ত খুশি। সিওপি ২৮ সম্মেলনে দেখা হওয়ার পর আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। উষ্ণ আতিথেয়তার জন্য ওঁকে ধন্যবাদ জানিয়েছি। ভারত ও আমিরশাহীর মধ্যে বন্ধুত্ব গভীর হয়, এমন সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"

পরিবেশ দূষণ নিয়ে দুই দেশের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। মোদীর কথায়, যে কোনও লক্ষ্যে পৌঁছতে গদুই সরকারের পার্টনারশিপ থাকাটা জরুরি। মোদী বর্ণনা করেছেন, Leadership Group for Industry Transition বা LeadIT ভবিষ্যতের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই গ্রিন ক্রেডিট কার্ডের ওপর জোর দিয়েছিলেন। সিওপি ২৭ সম্মেলন চলাকালীনও সেই বিষয়টি উল্লেখ করেছেন তিনি। কার্বন ক্রেডিট প্রসঙ্গে মোদীর মত, ধ্বংসের পথ থেকে সরে এসে ব্যক্তিগত স্বার্থের কথা ভাবতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+