লাদাখে ফিরছে শান্তি? নাকি পুরোটাই ছলনা! এলএসি ইস্যুতে চিনা বিদেশমন্ত্রকের বার্তায় ধোঁয়াশা

লাদাখ ইস্যুতে চতুর্থ দফায় ১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর কোন সিদ্ধান্তে উপনীত হল? প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই বৈঠক নিয়ে এবার মুখ খুলেছে চিনের বিদেশমন্ত্রক। চিনের তরফে এবিষয়ে বলা হয়, 'দুই দেশ লাদাখে শান্তির দিকে এগোচ্ছে। তবে চিন আশা করবে ভারত চিনের সঙ্গে মিলে এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।' এই মন্তব্যের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক

১৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক

১৫ জুন গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে জড়িয়েছিল ভারত চিন। ঘটনার পরেই ভারতের তরফে জানানো হয়েছিল, ২০ জন সেনা কর্মী শহিদ হয়েছেন। এরপর থেকেই উত্তপ্ত থেকে সেখানকার পরিস্থিতি যুদ্ধের দিকে এগোতে থাকে লাদাখে। এই আবহেই মঙ্গলবার দুই দেশের সেনার তরফে চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫ ঘণ্টা চলে সেই বৈঠক।

এখনকার মতো শান্ত হতে চলেছে লাদাখ?

এখনকার মতো শান্ত হতে চলেছে লাদাখ?

লাদাখ নিয়ে ভারত-চিন বিবাদ কি তবে এখনকার মতো শান্ত হতে চলেছে? এমনই ইঙ্গিত মিলল, যখন গালওয়ানের পর লাদাখের আরও তিনটি জায়গা থেকে চুক্তিমতো সেনা প্রত্যাহার শুরু করল চিন। জানা গিয়েছে এলএসি-র হট স্প্রিং এলাকা থেকে পিছু হঠল লালফৌজ। একইভাবে ভারতীয় সেনাও পিছু হঠেছে। তবে প্যাংগংয়ে এখনও প্রচুর সেনা মোতায়েন রেখেছে চিন।

ফোকাসে ফিঙ্গার এলাকা ও ডেপস্যাং সমতল ভূমি

ফোকাসে ফিঙ্গার এলাকা ও ডেপস্যাং সমতল ভূমি

এই আবহেই চতুর্থবার সেনা স্তরের বৈঠকে বসে ভারত ও চিন। এই বৈঠকের মূল অ্যাজেন্ডা ছিল ফিঙ্গার এলাকা ও ডেপস্যাং সমতল ভূমি। এই বৈঠকটি মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় ও বুধবার ভোর ২টোর পর গিয়ে তা শেষ হয় বলে জানা গিয়েছে। এদিকে এই বৈঠক চলার আবহেই শেষ পর্যায়ে লাদাখ সীমান্তে ফিঙ্গার এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে চিন। সেখানে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সেনা বল। ভারতও সেখানে সেনার সংখ্যা কমিয়েছে। গত ১৫ জুলাই এই এলাকাতেই ভারতীয় সেনার সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধে চিনা বাহিনীর।

চিনের উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত

চিনের উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত

তিন দফায় সেনা সরানোর প্রক্রিয়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। কোনও ভাবে যদি চিন সেই চুক্তি লঙ্ঘন করে তাহলে ভারতও থমকে যাবে। সেনা প্রত্যাহারের চুক্তি যাতে কোনও ভাবে লঙ্ঘন না করা হয় সেদিকে নজর রাখছে ভারতীয় সেনা। এর জন্য দিনের পাশাপাশি রাতেও বায়ুসেনার বিমান ও হেলিকপ্টর টহল দিচ্ছে লাদাখের সীমান্ত জুড়ে।

টহলদারী সীমান্ত নিয়ে বিবাদ

টহলদারী সীমান্ত নিয়ে বিবাদ

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সংঘর্ষ

'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সংঘর্ষ

১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+