চন্দ্রপৃষ্ঠে উড়ছে চিনা পতাকা! চাঁদের মাটিতেই চিনের নতুন ল্যান্ডার চ্যাং ৫-র খোঁজ দিল নাসা
চন্দ্রপৃষ্ঠে উড়ছে চিনা পতাকা! চাঁদের মাটিতেই চিনের নতুন ল্যান্ডার চ্যাং ৫-র খোঁজ দিল নাসা
ইতিমধ্যেই আমেরিকা, রাশিয়ার সঙ্গে চন্দ্রাভিযানের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে চিন। পাশাপাশি চাঁদের মাটিতে উড়েছে চিনা পতাকাও। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমেরিকার পরই রয়েছে চিনের নাম। মিশনটি সফল হলে আমেরিকা এবং রাশিয়ার পরে চিনই হবে চাঁদ থেকে নুমনা সংগ্রহ করে আনা তৃতীয় দেশ। এমতাবস্থায় এবার চাঁদের মাটিতে অবতরণের পর চিনা চন্দ্রযানের ছবি সামনে আনল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ নভেম্বর একটি করে অর্বিটার, ল্যান্ডার, অ্যাসেন্ডার এবং রিটার্নার সম্বলিত চিনা চন্দ্রযান চ্যাং-৫ পাড়ি দেয় চাঁদের উদ্দেশে। ১ ডিসেম্বর রাতে সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। সূত্রের খবর, অবতরণের পর দিন ৩ ডিসেম্বরই চ্যাং-৫-র এই ছবিটি তোলে নাসার চাঁদ পরিদর্শনকারী অরবিটার মহাকাশযান। পরবর্তীতে অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের এলআরও ক্যামেরা টিমের পক্ষ থেকে গত শুক্রবার সেই ছবি প্রকাশ্যে আনা হয়।
অন্যদিকে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নমুণা সংগ্রহের পর গত বৃহস্পতিবার বেজিংয়ের সময় অনুযায়ী রাত ১১টা ১০ মিনিটে ফের পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চিনের মহাকাশযান। এমনকী চাঁদের মাটি ছেড়ে সফল উৎক্ষেপণের মুহূর্তটিও গোটা বিশ্ব জুড়েই সম্প্রচার করে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। এদিকে মহাকাশযানের এই অংশটি পৃথিবীতে ফেরার জন্য আরেকটি মহাকাশযানের সঙ্গে জুড়বে বলেও খবর। পরবর্তীতে অন্তিম যাত্রা শেষে ডিসেম্বরের মাঝামাঝি সময় এটি চিনের মঙ্গোলিয়ায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications