শান্তি আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতিতে বুঁদ চিন! লাদাখ সীমান্তে বড়সড় 'ড্রিল'-এ বাড়ল উত্তেজনা

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক। ভারতীয় সময়ে সকাল ৮টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ টালবাহানার পর দুপুর ২ টোর পর দুই দেশ আলোচনায় বসে।

আলোচনা সভা হলেও সমাধান সূত্র বের হল না

আলোচনা সভা হলেও সমাধান সূত্র বের হল না

চিন ও ভারতের মধ্যে এক মাসব্যাপী চলা সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে প্রথম বড় প্রয়াস হিসেবে শনিবার উভয় দেশের সামরিক কমান্ডাররা আলোচনায় বসেন। পূর্ব লাদাখের চুষুল সেক্টরের বিপরীতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধারে মলদো বর্ডার পারসোনাল মিটিং পয়েন্টে আলোচনা সভা হলেও তা সমাধান হল না পুরো মাত্রায়।

চিনা সেনার ড্রিল

চিনা সেনার ড্রিল

এদিকে এরই মধ্যে ফের নিজেদের সেনা নিয়ে ড্রিল সম্পন্ন করল চিন যার জেরে সীমান্তে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে যুদ্ধের প্রস্তুতি হিসাবে এই ড্রিল করে তারা। এই ড্রিলের আকরের জেরে ভারতীয় সেনাও তৎপর হয়েছে। তবে আলোচনা চলাকালীন এরকম ঘটনায় বিচলিত ভারতও। তবে প্রস্তুতি সারা হচ্ছে ভারতের তরফেও।

উভয়পক্ষই জানিয়েছে আলোচনা প্রয়াস চলবে

উভয়পক্ষই জানিয়েছে আলোচনা প্রয়াস চলবে

শনিবার তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরও স্থিতাবস্থা জারি রইল। উভয়পক্ষই জানিয়েছে এই প্রয়াস চলবে। ভারত ২০২০ সালের এপ্রিলের শেষের দিকে স্থিতাবস্থা পুনরুদ্ধার চেয়েছিল। তারপরও লাদাখে উভয় পক্ষের ব্যাপক গড়িমসি শুরু হয়। সূত্র জানায়, ভারত গালওয়ান উপত্যকার নিকটে চিনকে তাদের চলাচল কমিয়ে আনতে এবং সেনাবাহিনীকে তাদের মূল স্থানে পাঠাতে হবে বলেও জানিয়েছে।

রাস্তা নির্মাণের কাজ বন্ধের দাবি চিনের

রাস্তা নির্মাণের কাজ বন্ধের দাবি চিনের

এদিকে, চিনা সেনার দক্ষিণ জিনজিয়াং সামরিক অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল লিউ লিনের নেতৃত্বে চিনের পক্ষ থেকে ভারতকে রাস্তার নির্মাণ বন্ধ করতে জানিয়েছে বলে সূত্রের খবর। তবে, ভারত তার অবস্থান রক্ষা করে বলেছে যে এলএসি-র অভ্যন্তরে নির্মাণকাজ চলছে, তাই চিনের রাস্তার কাজ আপত্তি করার কোনও কারণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+