ভারত বার্তা দিতেই তড়িঘড়ি গালওয়ান সংঘাতের নয়া ভিডিও আপলোড করল বেজিং! কী রয়েছে তাতে?
ভারতবার্তা দিতেই তড়িঘড়ি গালওয়ান সংঘাতের নয়া ভিডিও আপলোড করল বেজিং! কি রয়েছে তাতে?
নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। ভারত-চিন সীমান্তে ঘেষে একাধিক নির্মাণ কাজ শুরু করেছে বেজিং। এমনকি ভারতীয় সীমান্ত ঘেষে এস-৪০০ সহ একাধিক মিসাইল সিস্টেম মোতায়েনও নাকি করতে চলেছে লালফৌজ। যা নিঃসন্দেহে চিন্তার কারণ ভারতের কাছে। যদিও ভারতের তরফেও পাল্টা প্রস্তুতি রাখা হয়েছে। চিনকে মোক্ষম জবাব দিতে ভারতের তরফেও ঘুঁটি সাজানো হয়েছে। ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে ভারতের তরফে। আর এই পরিস্থিতিতে নতুন করে চিনা অনুপ্রবেশের খবর সামনে এসেছে। কার্যত চিনকে নিয়ে নয়া টেনশন তৈরি হচ্ছে।

গালওয়ান ভ্যালিতে সংঘাতের নয়া ভিডিও
আর এই পরিস্থতিতে গালওয়ান ভ্যালিতে (Galwan Valley clash) ভারত এবং চিনের সংঘাতের নয়া ভিডিও সামনে আনল চিনের সেনাবাহিনী (People's Liberation Army,PLA)। ২০২০ সালে গালওয়াল সংঘাতে ভারতের দিকে ২০জন সেনা শহিদ হতে হয়েছিল। কিন্তু চিনের তরফে তাঁদের সেনাবাহিনীর মৃত্যু সংখ্যা নিয়ে কোনও বক্তব্যে সামনে আসেনি। তবে পরবর্তীকালে চার জনের মৃত্যুর খবর চিনের বাহিনীর তরফে জানানো হয়। কিন্তু তা মানতে নারাজ ভারত। সংখ্যাটা অনেক বেশি বলেই দাবি ভারতের।

সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে
জানা গিয়েছে, PLA অর্থাৎ লাল ফৌজের এর তরফে গালওয়ান সংঘাতের নতুন একটি ভিডিও সামনে আনা হয়েছে। চিনের একাধিক সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি আপলোড করা হয়েছে। চিনা ফৌজের Western Theatre Command সীমান্তে চলা টেনশনের কারণ হিসাবে বারবার ভারতকেই দায়ি করে আসছে। এমনকি গালওয়ান ভ্যালিতে হওয়া সংঘাতের কারণ হিসাবে ভারতকেই দায়ি করা হয়। তবে হঠাত করে কেন এই ভিডিও নতুন করে আপলোড করা হল তা নিয়ে ধোঁয়াশা। তবে একাংশের মতে, এই ভিডিও সামনে এনে কি অন্য কোনও বার্তা দিতে চাইল চিন? উঠছে প্রশ্ন। তবে সে দেশের শহিদ দিবসকে মাতঘায় রেখে এই ভিডিও প্রকাশ করে মৃত জওয়ানদের স্মরণ করছে নাকি বেজিং।

নদীর ধারে দাঁড়িয়ে চিনা লাল ফৌজ!
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে, নদীর ধারে দাঁড়িয়ে চিনা লাল ফৌজের জওয়ানরা লাগাতার তাদের মিলিটারি স্লোগান দিচ্ছে। তবে এই ভিডিও সামনে আসার পর থেকে ভারতের তরফেও পুরো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য গত কয়েকমাস আগেও চিনের একটি সোশ্যাল মিডিয়াতে গালওয়ান ভ্যালিতে হওয়াতে সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্যাংগংয়ের ধারে উচু পাহাড় থেকে লাগাতার ভারতীয় সেনাকে টার্গেট করা হচ্ছে। পাহাড়ের উপর থেকে ছোঁড়া হচ্ছে ইট, পাথর। নীচে দাঁড়িয়ে চিনকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। মাত্র ৪৮ সেকেন্ডের ভিডিও সামনে নিয়ে আসা হয়। ওই ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন চিন সেনা পাহাড় থেকে নীচে নামার চেষ্টা করলেও জলের স্রোতে ভেসে যাচ্ছে।

বিদেশ মন্ত্রকের বার্তা
অন্যদিকে বিদেশমন্ত্রকের তরফে গতকাল বলা হয়েছে, চিনের উস্কানিমূলক পদক্ষেপ, পরিস্থিতিকে নাড়িয়ে দেওয়ার মতো একক পদক্ষেপ লাদাখ সীমান্তের দউই দিকেই শান্তি বিরাজ করতে দিচ্ছে না। ভারত জানিয়েছে, লাদাখ সীমান্তের দুই দিকেই প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করে বারবার লাদাখ পরিস্থিতিকে উস্কানি দিয়ে যাচ্ছে সেনা। কেন্দ্রের তরফে অরিন্দম বাগচি জানান, চিনের সেনা মোতায়েনকে রুখতে ভারতকেও পাল্টা সেনা মোতায়েন করতে হচ্ছে। আর তা করতে হচ্ছে, কারণ ভারতের নিরাপত্তা যাতে রক্ষিত হয়। মন্ত্রকের এই বার্তা সামনে আসার পরেই কমিউনিস্ট চিনের এই ভিডিও প্রকাশ করা হল।












Click it and Unblock the Notifications