বাণিজ্যিক যুদ্ধে দিল্লিকে মাত বেজিংয়ের! ইরান-বালুচিস্তানে এবার খিচুড়ি রান্নার প্রস্তুতি চিনের

ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত একটি রেলপথ তৈরির প্রকল্পের অংশিদার ছিল ভারত। তবে এদিন দীর্ঘদিনের বন্ধু ইরানের এই প্রকল্প হাতছাড়া হয় ভআরতের। বদলে তা পেয়ে যায় চিন। আর এর জেরে ভারতের বাণিজ্য খাতে চিনকে পরপর যেভাবে ভারত কোণঠাসা করার চালে এগিয়ে যাচ্ছিল, তাতে এক বড় ধাক্কা লাগল। কারণ ইরানের এই প্রকল্প হাতছাড়া হওয়া মানে চিনের কাছে ভারতের হার।

আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্বের দাম

আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্বের দাম

ভারত ও ইরান ঐতিহাসিক ভাবে ভালো বন্ধু হলেও সম্প্রতি আমেরিকার ঘনিষ্ঠতার দাম হিসাবে সেই বন্ধুত্বে চিড় ধরেছে। ইরান থেকে তেল আমদানি বন্ধে বাধ্য হয়েছে ভারত। এদিকে ইরানের পরম শত্রু আমেরিকার সঙ্গে ভারতে সখ্যতা বাড়াপ পাশাপাশি চিনের সংঘাত বেড়েছে। শত্রুর শত্রুকে বন্ধু বানানো অনেক পুরোনো নীতি। আর সেই পথে হেঁটেই ইরান এখন চিনের সঙ্গে হাত মিলিয়েছে।

ফ্যাক্টর ট্রাম্পের আমেরিকা

ফ্যাক্টর ট্রাম্পের আমেরিকা

দিল্লি-ওয়াশিংটনের একাধিক চুক্তি চক্ষুশূল হয় ইরানের। সেই ইরান, যার সেনা কমান্ডারকে আকস্মিকভাবে ড্রোন হামলায় বছরের শুরুতেই হত্যা করে আমেরিকা। কাশেম সুলেমানির সেই হত্যার প্রতিশোধের আগুনে ইরান জ্বলছে! সেই পরিস্থিতিতে আমেরিকা এখন ইরানের শত্রু,আর আমেরিকার সঙ্গে চিনকে কেন্দ্র করে ভারতের সখ্যতা ইরান মানতে পারছে না।

খুশি পাকিস্তান

খুশি পাকিস্তান

এদিকে ইরানের সঙ্গে চিনের এই সমঝোতায় খুশি পাকিস্তান। কারণ ইরাম শিয়া প্রধান দেশ হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই বালোচ স্বাধীনতাকামীদের সাহায্য করে ও লুকোতে দেয়। তবে চিনের সঙ্গে এই সমঝোতার ফলে এবার ইরানকে বালোচ নেতাদের সাহায্য বন্ধ করতে হবে। কারণ সেই পথে চিনই নিয়ে যাবে ইরানকে। কারণ বালুচিস্তানে চিনের সিপেক প্রকল্পগুলির বিরোধিতা করে বালুচরা। আর তাই চিন বালুচদের সহ্য করতে পারে না।

ইরানের দিল্লি বিরোধী সুর

ইরানের দিল্লি বিরোধী সুর

উল্লেখ্য, ২০২০ সালের প্রথম ভাগে যখন দিল্লি হিংসার আগুনে জ্বলছে, তখন পাকিস্তানের উস্কানিতে সিএএ নিয়ে ও দিল্লি হিংসা নিয়ে মুখ খুলেছিল ইরান। কার্যত সেই সময় ভারতের পরিস্থিতিকে খুব একটা ভালোভাবে নেয়নি সেদেশ। সমালোচনার সুরে এদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে ইরান।

চিন-পাকিস্তান ষড়যন্ত্র

চিন-পাকিস্তান ষড়যন্ত্র

পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের বিভিন্ন এলাকা একটু একটু করে পাকিস্তান চিনকে 'দান' করেছে। এই অঞ্চলের এই এলাকাগুলি চিনের হাতে তুলে দেওয়ার মূল লক্ষ্য ছিল চিন-পাকিস্তান ইকনমিক করিডোরের রাস্তা আরও মসৃণ করা। ৩২১৮ কিলোমিটার লম্বা এই করিডোর আদতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 'ড্রিম প্রোজেক্ট।' আর ইরানের সঙ্গে চিনের নয়া চুক্তিতে এই প্রোজেক্টের দাম আরও বেড়ে গেল।

ভারতকে মাত চিনের

ভারতকে মাত চিনের

জানা গিয়েছে এই আবহে ভারতকে সরিয়ে ইরানের সঙ্গে ২৫ বছরের একটি বড়সড় চুক্তি স্বাক্ষর করেছে চিন। যে চুক্তির মূল্য, ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের বাণিজ্যের জন্য খুব একটা সুখের বার্তা নয়। এদিকে, ইরান সূত্রে খবর, আর্থিক সমস্যার জন্য ভারতের সঙ্গে এই প্রকল্পে এগোতে পারেনি ইরান। এদিকে, জানা গিয়েছে, ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার ভারতের দরজায় কড়া নাড়লেও উপযুক্ত সময়ে কাজ শেষ করতে পারেনি দিল্লি। ফলে প্রকল্পের গতি ধীরে ধীরে এগিয়েছে। যা ইরানের জন্য খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছিল।

ভারতকে ঘিরে ধরল চিন

ভারতকে ঘিরে ধরল চিন

এদিকে এই চুক্তির ফলে ভারতকে আরও বেশি করে ঘিরে ধরল চিন। বালোচিস্তান ও করাচির বন্দর তো আগেই ছিল। এখন ভারতের বন্ধু রাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলে চিন ভারতকে বুঝিয়ে দিল যে বাণিজ্যিক যুদ্ধে দিল্লিকে কিঞ্চিচ জমি ছাড়তে রাজি নয় বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+