বাড়ছে উত্তেজনা! ব্যবস্থা নিতেই জাপান-দক্ষিণ কোরিয়ার উপর 'প্রত্যাঘাত' চিনের

বাড়ছে উত্তেজনা! ব্যবস্থা নিতেই জাপান-দক্ষিণ কোরিয়ার উপর 'প্রত্যাঘাত' চিনের

China Action Against Japan South Korea: চিনে নতুন করে করোনার বাড়বাড়ন্ত তৈরি হয়েছে। আর তা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া এবং জাপানকে কড়া বার্তা কমিউনিস্ট চিনের। সে দেশের মাটিতে করোনার বাড়বাড়ন্ত দেখার পরেই দক্ষিণ কোরিয়া এবং জাপান চিনের নাগরিকদের সে দেশে ভ্রমণর উপর করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করে। আর তাতেই চটেছে লাল চিন। অন্যদিকে গত তিন বছর বন্ধ থাকার পর সম্প্রতি সে দেশ তাঁদের সীমান্তগুলি খুলে দিয়েছে। আর তাতে করোনার বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

চিনের বড় পদক্ষেপ

চিনের বড় পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থিত চিনা দূতাবাস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মানুষদের জন্য স্বল্পমেয়াদী ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। এই বিষয়ে চিনের তরফেও জানানো হয়েছে যে, আপাতত সে দেশের মানুষের জন্যে ভিসা দেওয়া হচ্ছে না। শুধু দক্ষিণ কোরিয়া নয়, জাপানের বিরুদ্ধে চিন এহেন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, চিন আন্তজাতিক সীমান্ত খুলে দিয়েছে। এমনকি করোনা সন গক্রান্ত সমস্ত নিয়মেও কার্যত ছাড় দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, চিনে করোনা নীতি নিয়ে ডিসেম্বর থেকেই ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে। আর এরপরেই তা সরিয়ে দেওয়া হয়। তবে চিন প্রথমদিন থেকে করোনা নিয়ে কড়া মনোভাব বজায় রেখেছিল।

দেশগুলির উপর চাপ বাড়াচ্ছে চিন

দেশগুলির উপর চাপ বাড়াচ্ছে চিন

চিনের দাবি, তাঁদের মানুষদের বিরুদ্ধে যে কড়া বিধি দেশগুলি নিচ্ছে তা রাজনৈতিক ভাবে প্রভাবিত। আর সেই কারণে পালটা জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা বলে দাবি কমিউনিস্ট চিনের। অন্যদিকে চিন ফের একবার করোনা নিয়ে তথ্য সামনে আনা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, করোনায় মৃত্যু নিয়ে বেজিং যে তথ্য সামনে নিয়ে এসেছে তা নিয়েও বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চিন করোনায় মৃতদের সঠিক তথ্য দিচ্ছে না। বলে রাখা প্রয়োজন, চিনে করোনা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

চিনের সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে

চিনের সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে

সিওলে চিনের দূতাবাসের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়াতে। দক্ষিণ কোরিয়া চিনের বিরুদ্ধে "বৈষম্যমূলক প্রবেশ নিষেধাজ্ঞা" নিয়েছে। তবে সরানো হলে ভিসা সংক্রান্ত নিয়ম নিয়ে আলোচনা হবে বলে খবর। জাপানের পর্যটণ সংস্থাগুলি জানিয়েছে, চিন জাপানের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া এবং জাপান কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। এমনকি আগামিদিনে চিন কি সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়ে গোটা পৃথিবীর মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+