Nancy Pelosi তাইওয়ানে পা রাখতেই সামরিক মহড়ায় চিন! হাই অ্যালার্টে সেনাবাহিনী

তাইওয়ানে পা রাখলেন হাউস স্পিকার Nancy Pelosi। কার্যত হুমকি উপেক্ষা করেই চরম পদক্ষেপ আমেরিকার। আর এতেই কার্যত ঘুম উড়েছে কমিউনিস্ট চিনের। আমেরিকার এহেন সিদ্ধান্ত কার্যত ভয়ঙ্কর বলে দাবি করেছে বেজিং। শুধু তাই নয়, আমেরিকাকে এ

তাইওয়ানে পা রাখলেন হাউস স্পিকার Nancy Pelosi। কার্যত হুমকি উপেক্ষা করেই চরম পদক্ষেপ আমেরিকার। আর এতেই কার্যত ঘুম উড়েছে কমিউনিস্ট চিনের। আমেরিকার এহেন সিদ্ধান্ত কার্যত ভয়ঙ্কর বলে দাবি করেছে বেজিং। শুধু তাই নয়, আমেরিকাকে এজন্যে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি সে দেশের।

হাই অ্যালার্টে সেনাবাহিনী

আর তা ঘিরেই নতুন করে উত্তেজনা।

উল্লেখ্য, চিন তাইওয়ানকে নিজেদেরই একটি অংশ বলে মনে করে। শুধু তাই নয়, তাইপের সঙ্গে অন্য কোনও দেশের সম্পর্ক মোটেই ভালো ভাবে নেয় না বেজিং। ফলে Nancy Pelosi-এর তাইওয়ান বিমানবন্দরে পা রাখতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বেজিং। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, আমেরিকার এহেন কার্যকলাপ মোটেই ভালো ভাবে নেওয়া হচ্ছে না। এমনকি উস্কানিমূলক পদক্ষেপ বলেও দাবি বেজিংয়ের।

চিনের বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তায় জানিয়েছে, এহেন কার্যকলাপ চিন এবং আমেরিকার সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলবে। অন্যদিকে চিনের প্রতিরক্ষামন্ত্রক ইতিমধ্যে সে দেশের সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি করেছে। শুধু তাই নয়, যুদ্ধের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনীকে মহড়া শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমনকি হাউস স্পিকার Nancy Pelosi-এর তাইওয়ান সফরে একাধিক মিসাইলের পরীক্ষাও বেজিং করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কোথায় এই মহড়া হবে তা এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে হাউস স্পিকারের বিমান তাইওয়ানে নামার সঙ্গে সঙ্গে চিনের বিদেশমন্ত্রক কড়া প্রতিক্রিয়া দিয়েছে।

তাঁরা জানিয়েছে, "যুক্তরাষ্ট্র... 'এক চিন' মতবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর তা আগামিদিনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলেও হুঁশিয়ারি জিংপিং সরকারের। এমনকি যারা আগুন নিয়ে খেলবে তাঁরা পুড়ে যাবে বলেও হুঁশিয়ারি। শুধু তাই নয়, আমেরিকার এহেন পদক্ষেপ চিনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন বলেও হুঁশিয়ারি চিনের বিদেশমন্ত্রকের।

বলে রাখা প্রয়োজন, ন্যান্সি পেলোসি'র সফর নিয়ে আগেও আমেরিকাকে সতর্ক করেছে চিন। আগুন নিয়ে না খেলার কথা জানিয়েছে। কিন্তু চিনের সমস্ত হুঁশিয়ারিই উড়িয়ে দিয়েছে আমেরিকা। আর তা উড়িয়ে তাইওয়ানে পৌঁছে গিয়েছেন ন্যান্সি। আর এই সফর কার্যত ইতিহাস বলছেন বিশ্লেষকরা।

কারন গত ২৫ বছরে এই প্রথম আমেরিকার কোনও শীর্ষ নেতা তাইওয়ান সফর করছে। যদিও চিনের দাবি, তাঁদের নিয়ন্ত্রণ করতেই নাকি তাইওয়ানকে ব্যবহার করছে আমেরিকা। ফলে হাউস স্পিকার Nancy Pelosi-এর তাইপে সফর ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে ancy Pelosi-এর তাইওয়ান সফরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+