Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের কাছে মাথা নোয়াতেই হল চিনকে! Abdul Rehman Makki-ইস্যুতে অবশেষে মুখ খুলল বেজিং

আন্তজাতিক মঞ্চে বড়সড় কূটনৈতিক জয় ভার‍তের। আবদুল রহমান মাক্কিকে (Abdul Rehman Makki) আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। মুম্বই হামলার অন্যতম বড় চক্রী সে। শুধু তাই নয়, এই মুহূর্তে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) অন্যতম বড় মাথা মাক্কি। পাকিস্তানে বসে দিনের পর দিন জঙ্গি ছক সাজানো সহ একাধিক কার্যকলাপ চালিয়ে আসছে।

ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হল চিন!

এই অবস্থায় দীর্ঘদিন ধরেই মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গির তালিকা ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল ভারত। কিন্তু তাতে বারবার বাধা হয়ে দাড়াচ্ছিল কমিউনিস্ট বেজিং। কিন্তু হঠাত করেই মাক্কি ইস্যুতে সুর বদল চিনের।

লস্কর জঙ্গি আবদুল রহমান মাক্কি ইস্যুতে মুখ খোলে চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মঙ্গলবার জানান, মানবকতার কাছে সন্ত্রাসবাদ বড় শত্রু! শুধু তাই নয়, Wang Wenbin-এর মতে, ১২৬৭ কমিটি ( রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের) একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সন্ত্রাস-বিরোধী ব্যবস্থা। আর এর মাধ্যমেই গোটা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সুবিধা হয়।

শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই তালিকা গুরুত্বপূর্ণ থাকে বলে মনে করছেন চিনা মুখপাত্র। শুধু তাই নয়, চিন তালিকা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ গুরুত্ব দেয় বলেও মন্তব্যে উঠে এসেছে।

বলে রাখা প্রয়োজন, আমেরিকা আবদুল রহমান মাক্কিকে আগেই গ্লোবাল জঙ্গি হিসাবে ঘোষণা করেছে। যদিও এই বিষয়ে বারবার ভারতের উপর চাপ বাড়িয়েছে চিন। ভেটো প্রয়োগ করে তা রুখে দিয়েছে পাকিস্তানের বন্ধু। যদিও শেষমেশ বড়সড় মাস্টারস্ট্রোক ভারতের। লস্কর-এ-তইবার প্রধান হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। হাফিজ সইদকে আগেই এই তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এবার হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে ঘোষণা করা হল। যা ভারতের কাছে বড়সড় কূটনৈতিক জয় হিসাবেই দেখা হচ্ছে।

এক নজরে মাক্কি

আলকায়দার অন্যতম বড় জঙ্গি নেতা মাক্কি। লস্কর-এ-তইবার ডেপুটি চিফও সে। লস্করের কূটনৈতিক দল পরিচালনা করে মাক্কি। বিশেষ করে যুবদের প্রভাবিত করে কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়া পরিচালনা করে সে। জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরেই যুবদের উপর প্রভাব বিস্তার করে কাজ চালিয়ে যাচ্ছিল মাক্কি। পাকিস্তানে জামাত উদ দুয়ার সদস্য ছিল মাক্কি।

ভারতে একাধিক বড় জঙ্গি হামলার নেপথ্যে কাজ করেছে সে। তার মধ্যে অন্য তম ছাব্বিশ এগারোর মুম্বই হামলা। এছাড়া লালকেল্লায় হামলা, ২০০৮ সালে রামপুর সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০১৮-র বারামুল্লা হামলার পরিকল্পনাও ছিল মাক্কির.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+