WHO-এর সঙ্গে তথ্য আদান-প্রদান নিয়ে মুখ খুলল চিন! করোনা নিয়ন্ত্রণ নিয়েও বার্তা বেজিংয়ের

চিনে করোনার 'বিস্ফোরণ'! বিশেষ করে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF_7 নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। আর এরপরেই গোটা বিশ্বজুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে। বিশ্বের একাধিক দেশ চিনের নাগরিকদের প্রবেশে নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

চিনে করোনার 'বিস্ফোরণ'! বিশেষ করে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF_7 নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। আর এরপরেই গোটা বিশ্বজুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে। বিশ্বের একাধিক দেশ চিনের নাগরিকদের প্রবেশে নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

যদিও এই অবস্থায় গত কয়েকদিন আগেই সে দেশের প্রেসিডেন্ট জিন জিংপিং জানিয়েছেন, আশার আলো দেখা দিয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই করোনা নিয়ন্ত্রণে আনা হবে বলেও ইঙ্গিত ছিল প্রেসিডেন্টের মন্তব্যে।

বার্তা দেওয়া হল চিনের বিদেশ দফতরের তরফে।

বার্তা দেওয়া হল চিনের বিদেশ দফতরের তরফে।

আর এর মধ্যেই ফের করোনা নিয়ে বার্তা দেওয়া হল চিনের বিদেশ দফতরের তরফে। সম্প্রতি দফতরের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন চিনের বিদেশ দফতরের মুখপাত্র মাও নিং। তিনি জানান, করোনা মহামারী কন্ট্রোল করা সম্ভব। যদিও কীভাবে তা সম্ভব তা স্পষ্ট ভাবে কিছু জানাননি ওই ব্যক্তি। বলে রাখা প্রয়োজন, চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি। আশঙ্কা করা হচ্ছে দৈনিক সংক্রমণ লাখের কাছে পৌঁছে যেতে পারে। এমনকি মৃতের সংখ্যাও সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে দাবি গবেষকদের। তবে এই অবস্থায় চিনা মুখপাত্রের বক্তব্য আশার আলো দেখা দিয়েছে।

 খুব দ্রুত কোভিড ডেটা শেয়ার করা হবে।

খুব দ্রুত কোভিড ডেটা শেয়ার করা হবে।

অন্যদিকে করোনা নিয়ে কোনও তথ্য চিন দিচ্ছে না। এমনকি সমস্ত কিছু ফের একবার লুকাতে শুরু করেছে বলে অভিযোগ বিশ্বের একাধিক দেশের। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে চিনকে কার্যত কড়া বার্তা দিয়েছে। দ্রিত ডেটা এবভং যাবতীয় করোনা সংক্রান্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে শেয়ার করার কথা জানিয়েছে। এই অবস্থায় বিদেশ দফতরের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে খুব দ্রুত কোভিড ডেটা শেয়ার করা হবে। আর তা স্বচ্ছ ভাবে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

চিনের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে বিশ্ব সাস্থ্যা সংস্থা

চিনের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে বিশ্ব সাস্থ্যা সংস্থা

চিনে (China) করোনা (Covid) ছড়িয়ে পড়লেও, সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন কোনও ভ্যারিয়েন্টের খোঁজ সেখানে পাওয়া যায়নি। তবে সেখানে করোনা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সেই তথ্য সঠিক পাওয়া যায়নি। এব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, মৃত্যুর সংখ্যা সেখানে কম করে দেখানো হচ্ছে। বলে রাখা প্রয়োজন, চিনের পরিস্থিতি জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা চিনের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন। এরপর চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিদিন কোভিডে মৃত্যুর তথ্য প্রকাশ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সাংবাদিীক বৈঠকে জানানো হয়েছে, চিন বর্তমানে হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি এবং মৃত্যুর যে সংখ্যা দেখাচ্ছে তা আসল সংখ্যার থেকে কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+