ভারত-পাকিস্তানের পারমাণবিক শক্তিধর বলে মানে না চিন! যুদ্ধ-আবহে মূল্যায়ন

ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ বলে মনে করে না চিন। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিজ্ঞপ্তি দিয়ে জানান, চিন কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ভারত ও পাকিস্তানকে স্বীকৃতি দেয়

ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ বলে মনে করে না চিন। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিজ্ঞপ্তি দিয়ে জানান, চিন কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ভারত ও পাকিস্তানকে স্বীকৃতি দেয়নি। এমনকী উত্তর কোরিয়াও পরমাণু শক্তিধর দেশ বলে মনে করে না চিন।

ভারত-পাকিস্তানের পারমাণবিক শক্তিধর বলে মনে করে না চিন! যুদ্ধ-আবহে মূল্যায়ন

ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ও উত্তর কোরিয়ার কিম-জং-উনের বৈঠকের পরও তা মানতে রাজি নয় চিন। তিনি বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান কখনই পরিবর্তিত হয়নি। আগেও যা ছিল, এখনও তা আছে। উল্লেখ্য, ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার তরফে নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট বন্ধ করার প্রস্তাব নাকচ করে দেওয়ায় আলোচনা ব্যর্থ হয়।

উল্লেখ্য, ৪৮ সদস্যের পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিতে প্রথম থেকে বাধা দিয়ে আসছে চিন। এই বাধা দেওয়ার কারণ হিসেবে চিনের যুক্তি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি নয়াদিল্লি। ভারতের পর এনএসজি-র সদস্য হতে আবেদন জানায় পাকিস্তান।

সেইসময় একইভাবে চিন প্রস্তাব দিয়েছিল এনএসজি-র সদস্য হতে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে হবে। তবেই তারা এনএসজি-র সদস্যপদ পাবে। তবেই তাদের সঙ্গে নিউক্লিয়ার সরবরাহকারী সংগঠনের সদস্যপদ প্রাপ্তির জন্য আলোচনা করা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+