সীমান্তে ফের আস্ফালন বেজিংয়ের, LAC বরাবর মডেল গ্রাম তৈরি করছে চিন

নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে। এলএসি বরাবর মডেল গ্রাম তৈরি করছে বেজিং। এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর মানা গ্রাম, সহ একাধিক সীমান্ত সংলগ্ন এলাকায় গ্রাম তৈরি করছে বেজিং। এলএসি থেকে যার দূরত্ব ৬ থেকে ৭ কিলোমিটারের মধ্যে।

সীমান্ত নিয়ে সংঘাত িচনের সঙ্গে নতুন কিছু নয়। লাদাখ এবং অরুণাচল প্রদেশে উত্তেজনা এখনও জিইয়ে রেখেছে বেজিং। তার মধ্যেই চিনের আরেক কীর্তি ফাঁস হয়ে গিয়েছে। এলএসি বরাবর নাকি মডেল িভলেজ তৈরি করছে চিন। সীমান্ত রেখা যেতে তার দূরত্ব খুব বেশি নয়। ৬ থেেক ৭ কিলোমিটারের মধ্যেই সেই সব গ্রাম তৈরি হচ্ছে।

সীমান্তে ফের আস্ফালন বেজিংয়ের

বারাহোতির কাছেই এই গ্রামগুলি তৈরি করছে বেজিং। মডেল ভিলেজগুলির কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করা হচ্ছে। ৩০০ থেকে ৪০০টি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যে আবার বহুতলও রয়েছে। ৯০ থেকে ১০০ দিনে মধ্যেই বহুতল গুলি তৈরি করে ফেলছে বেজিং। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সেই ঘটনার পর থেকেই।

উত্তরাখণ্ডের মানা, নীতি এবং সাঙলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বেজং। উত্তরাখণ্ডের সীমান্ত এলাকা জুড়ে চলছে এই নির্মাণ। থাঙলা এলাকায় বেশি করে ঘরবাড়ি তৈরি করেছে বেজিং। উত্তরাখণ্ডের পাশাপাশি অরুণাচল প্রদেেশও সীমান্তের ওপারে গ্রাম তৈরি করেছে বেজিং। ২০০টি পাকা বাড়ি, গ্রিন হাউস তৈরি করা হয়েছে। গ্রামের সঙ্গেই তৈরি করা হয়েছে বহুতল। মিলিটারি কমপ্লেক্স।

সীমান্তে ফের আস্ফালন বেজিংয়ের

অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী চুম্বি গ্রামের উল্টোদিকেও একই ভাবে অত্যাধুনিক গ্রাম তৈরি করেছে বেজিং। এলএসি বরাবর বেজিংয়ের এই তৎপরতা একেবারেই ভাল চোখে দেখছে না ভারত। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশে চলছে নজরদারি।

লাদাখ এবং ডোকালা সীমান্তে আগে থেকেই চিনের সঙ্গে প্রবল বিরোধ রয়েছে ভারতের। লাদাখ সীমান্তে গালওয়ান সংঘর্ষের পর কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানেরক চেষ্টা করছে ভারত। দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠকও হয়েছে। বেশ কয়েক দফায় বৈঠকের পরেও সেই সমস্যা মেটেনি। অরুণাচল প্রদেশ নিয়েও সেই একই সংকট রয়েছে দুই দেশের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+