Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাদাখ সংঘাতের আবহে ভারতের সংকটজনক কোভিড পরিস্থিতি নিয়ে চিন নিচ্ছে কোন স্টান্স

লাদাখে চিনের আগ্রাসীর মেজাজের যোগ্য জবাব দিয়ে গতবছর করোনার বিধ্বংসী পরিস্থিতিতে ভারত জানান দিয়েছিল নিজের প্রতিরক্ষার জোরালো অবস্থান। তার ঠিক একবছরের মাথাতে ভারতে করোনার দ্বিতীয় স্রোত। প্রসঙ্গত, আগেরবার ভারতে করোনা পরিস্থিতি সংকটজনক হওয়ার মাধেই লাদাখের বুক মে মাসে চিনের আগ্রাসন দেখা যায়। এবছর যখন ভারত ফের করুণ পরিস্থিতির শিকার তখন চিন কোন স্টান্স নিচ্ছে দেখা যাক।

চিনা দূতাবাস কী জানাল?

চিনা দূতাবাস কী জানাল?

এদিন ভারতে অবস্থিত চিনা দূতাবাসের তরফে জানানো হয়েছে, চিনের সংস্থাগুলিকে উৎসাহিত করা হচ্ছে যাতে ভারতের কঠিন পরিস্থিতিতে তারা ভারতের পাশে দাঁড়ায়। সেই মতো চিনা সংস্থাগুলিকে নির্দেশিতও করা হবে বলে জানানো হয়েছে চিনা দূতাবাস সূত্রে। এক্ষেত্রে ভারতে যাতে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করা যায়, সেবিষয়ের কথা উল্লিখিত করা হয়েছে।

 করোনা পরিস্থিতিতে কার্গো অপারেশন ও চিন

করোনা পরিস্থিতিতে কার্গো অপারেশন ও চিন

এদিকে, চিনের তরফে জানানো হয়েছে, সেদেশের সিচুয়ান এয়ারলাইন্স জানিয়েছে , আগামী ১৫ দিনের জন্য ভারতে তাদের কার্গো বিমান যাতায়াত করবে না। এদিকে, ভারতে এখন সবচেয়ে জরুরি অক্সিজেন। আর তা সরবরাহের ক্ষেত্রে এই কার্গো বিমান বিশেষ ভূমিকা পালন করতে পারত। সেদিক থেকে চিনের এই স্টান্সে প্রভূত সমস্যা দেখা দিতে পারে।

বেজিং বার্তা ও সিচুয়ান এয়ারলাইন্স

বেজিং বার্তা ও সিচুয়ান এয়ারলাইন্স

এদিকে, করোনা পরিস্থিতিতে সিচুয়ান এয়ারলাইন্সের এই পদক্ষেপ নিয়ে যদিও চিনা দূতাবাস সেভাবে কোনও বক্তব্য রাখেনি। জিয়াং থেকে দিল্লি পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ হওয়ায় ভারতের পক্ষে তা খুব একটা সুখকর বার্তা হয়নি।

 চিন আগে যা জানায়

চিন আগে যা জানায়

বৃহস্পতিবার চিনের সংবাদমাধ্যমে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চিন ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সবার শত্রু। অতিমারির বিরুদ্ধে লড়তে সবাইকে এক হতে হবে। অন্যদিকে, হাসপাতাল বেড নেই, অক্সিজেন নেই, ভ্যাকসিনের জোগান নেই। ওষুধেরও ঘাটতি। এই প্রতিকূল পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট দেখে ঘুম উড়েছে অনেকের। বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, করোনাবর্ষেই গত বছেরের দ্বিগুণ অক্সিজেন রফতানি হয়েছে বিদেশে। আর তার জেরেই দেশে অক্সিজেনের বিপুল ঘাটতি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+