Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাউন্সিলে 'গণ'ভোট! আমেরিকার প্রথম শহর হিসেবে জাতি বৈষম্য নিষিদ্ধ করা হল সিয়াটেলে

জাতি বৈষম্য এখনও প্রকট আমেরিকায়। তার বিরুদ্ধে নানা প্রতিবাদ হয়েছে। এব্যাপারে আমেরিকায় প্রথম শহর হিসেবে এগিয়ে এসেছে সিয়াটেল।

বাসিন্দারা আগেই ভোট দিয়ে তাঁদের মত প্রকাশ করেছিলেন। আর এবার জাতি বৈষম্য নিষিদ্ধ করে দেওয়া হল সিয়ালেটে। আমেরিকার প্রথম শহর হিসেবে সিয়াটেলে জাতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে মঙ্গলবার।

কাউন্সিলে গণভোট! আমেরিকার প্রথম শহর হিসেবে জাতি বৈষম্য নিষিদ্ধ করা হল সিয়াটেলে

মঙ্গলবারের পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করেছেন সিয়াটেল সিটি কাউন্সিলের সদস্য ক্ষমা সাওয়ন্ত। তিনি বলেছেন, জাতিগত বৈষ্যমের বিরুদ্ধে লড়াই সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি বলেছেন, এই জাতি বৈষম্যের মুখোমুখি হয়েছে দক্ষিণ-এশীয় আমেরিকানরা। এছাড়াও এর মুখোমুখি হয়েছেন পরিযায়ী শ্রমিকরা, যাঁরা সিয়াটল-সহ বিভিন্ন শহরগুলিতে রয়েছেন। জাতি বৈষম্য বর্ণ বৈষম্যের থেকে আলাদা কিছু নয়, বলছেন জাতি বৈষম্যের বিরোধিতাকারীরা। যে কারণে এটিকে সর্বত্র নিষিদ্ধ করা উচিত। তবে মার্কিন আইনে স্পষ্টভাবে জাতিভেদ নিষিদ্ধ করার কথা বলা নেই, বলছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকরা আরও বলেছেন, মঙ্গলবারের পদক্ষেপের ফলে এলাকার প্রবাসী এশীয়রা বিশেষ করে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে। যদিও ভারতের জাতিভেদ প্রথা বিশ্বের প্রাচীনতম কঠোর সামাজিক স্তরবিন্যাসের মধ্যে অন্যতম। ভারতে বর্ণপ্রথা হাজার হাজার বছরের পুরনো। নিচু বর্ণের ওপরে নিয়ম চাপিয়ে উঁচু বর্ণের সদস্যরা অনেক সুযোগ-সুবিধা নিয়েছে। তবে স্বাধীনতার পর থেকে সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে পক্ষপাত এখনও রয়ে গিয়েছে। দলিতরা এখনও নির্যাতনের সম্মুখীন হন। এর ওপরে বেশ কিছু গবেষণাও হয়েছে। সেখানে উঠে এসেছে, উচু বেতনের চাকরিতে নিচু বর্ণের লোকেদের প্রতিনিধিত্ব কম।

বর্ণভেদ প্রথা ভারতে এবং বিদেশেও বিতর্কিত বিষয়। অনেকেই বলেন যে বৈষম্য এখন দেখা যায় না। আবার অনেকে বিষয়টিকে ধর্মের সঙ্গে জড়িয়ে ফেলেন। তবে ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে এসসি-এসটি ওবিসিদের আসন সংরক্ষণের ফলে সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিমের দেশগুলিতে অনেকেই ভাল চাকরির সুযোগ পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+