একের পর এক গাড়ি বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল সোমালিয়া, মৃতের সংখ্যা বেড়ে ১০০
একের পর এক গাড়ি বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল মোগাদিসু! গত কয়েকদিন আগেই সোমালিয়ার শহর কিসমায়ুতে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্
একের পর এক গাড়ি বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল মোগাদিসু! গত কয়েকদিন আগেই সোমালিয়ার শহর কিসমায়ুতে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। দুটি আলাদা গাড়ি বোমা বিস্ফোরণে কার্যত তছনছ গোটা দেশ। ভয়ঙ্কর এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
The person who took this video is a fellow journalist working in #Somalia the large piece of glass landed on the mattress following twin blasts in Mogadishu #Zoope #Mogadishu an hour ago. This is his room and the aftermath. He is alive & safe. The face of #Terrorism is cruel pic.twitter.com/hTONHQZOoo
— Eric Njoka 🇰🇪 (@eriknjoka) October 29, 2022
শুধু তাই নয়, ঘটনায় অন্তত ৩০০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মনে করা হচ্ছে।

একের পর এক এই গাড়ি বোমা বিস্ফোরণ
প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে, সোমালিয়া শিক্ষামন্ত্রকের সামনে একের পর এক এই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রয়টার্সের প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে। দুটি গাড়ি শিক্ষামন্ত্রকের সামনে দাঁড় করানো ছিল। শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতটাইও তীব্রতা ছিল পুরো এলাকা কালো ধোঁয়াতে ঢেকে যায়। ঘটনার পরেই অন্তত ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্তত ২০ জন আহত হন বলে খবর।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়া উড়ছে। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনার পরেই মানুষজন ছোটাছুটি শুরু করেছে আতঙ্কে। বড়সড় এই ঘটনা জঙ্গি হামলা বলেই জানানো হয়েছে। তবে কোন জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আলশাবাব এই ঘটনার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।

জারি করা হয়েছে হাই-অ্যালার্ট
স্থানীয় পুলিশ প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে এই হামলা হয়েছে। মহিলা-বাচ্চাদের টার্গেট করতেই এই হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন সে দেশের রাষ্ট্রপ্রধানরা। এমনকি যান পুলিশ প্রশাসনের আধিকারিকরাও। বলে রাখা প্রয়োজন, ২০১৭ সালে ওই এলাকাতে সবথেকে বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। যেখানে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়। ব্যস্ত একটি হোটেলের সামনে থাকা ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
তবে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে গোটা এলাকা। হাই অ্যালারট জারি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications