Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতকে খোঁচা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর, আরও তিক্ত হচ্ছে ভারত-কানাডার সম্পর্ক!

ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের দূরত্ব কি আরও বাড়ছে? খালিস্থানি জঙ্গি খুন ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে খোঁচা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুলও তুলেছেন তিনি।

দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকদের হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় এজেন্টরা সেই কাজে জড়িত। পুলিশের কাছে সেই প্রমাণও আছে। ভারতের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু ভারত সরকার এই বিষয়ে কিছু জানাননি। এই অভিযোগ তোলা হচ্ছে।

Justin Trudeau

খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকেই ভারত - কানাডার সম্পর্কের অবনতি হয়। ক্রমে সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতীয় ছয় কূটনীতিককে কানাডার পুলিশ অপরাধমূলক মামলায় সন্দেহভাজনও বলেছে। তারপর পরিস্থিতির আরও অবনতি হয়৷

এই সবের মধ্যেই ভারতকে খোঁচা দিয়ে নিশানা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজেদের কাজ হাসিল করতে ভারতীয় এজেন্টরা খুন করেছে। কানাডার সাহায্য ভারত বরাবর অস্বীকার করেছে। কানাডার পুলিশ ভারতীয় আধিকারিকদের সঙ্গে দেখা করেছিল। প্রমাণও তুলে দেওয়া হয়। অপরাধমূলক ঘটনায় ভারতের ছয় এজেন্ট সন্দেহভাজন। এই কথা বলার পরেও ভারত সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।

ভারত আগে একাধিকবার ওই ঘটনার তথ্য প্রমাণ দাবি করেছিল। কিন্তু কানাডা সরকার সঠিক কিছুই দাখিল করেনি বলে ভারতের অভিযোগ৷ হরদীপ সিং নিজ্জর খুন ওপেন অ্যান্ড শাট কেস যদি হয়ে থাকে। কেন তদন্তকারী সংস্থা, রয়্যাল মাউন্টেড কানাডিয়ান পুলিশ চার্জশিট দাখিল করল? কেন কানাডিয়ান সরকার খালিস্তান টাইগার ফোর্স সন্ত্রাসীর হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত করার কোনও প্রমাণ দাখিল করেনি? প্রশ্ন একজন শীর্ষ কূটনীতিকের।

ট্রুডোর চরমপন্থী শিখ ভোটব্যাঙ্ক প্রয়োজন? সেজন্য গত সেপ্টেম্বর কানাডিয়ান পার্লামেন্টে ভারতকে দোষী ঘোষণা করা হয়? নিজ্জর হত্যার দায়ে চার শিখ যুবক গ্রেফতার৷ তার মধ্যে একজনকে সামনে রাখা হবে। আরসিএমপি ( RCMP) এর সামনে তার বক্তব্য রাখা। ভারতকে অভিযুক্ত করার জন্য ব্যবহার করা। যেহেতু ধৃতরা সবাই কানাডার নাগরিক বা আশ্রয়প্রার্থী। তাই তারা ভারতীয় আইনী প্রতিনিধিত্ব ছাড়াই আদালতে ভারতকে অভিযুক্ত করতে পেরে বেশি খুশি হবেন।

ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক এখন তলানিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাস্টিন ক্রুডোর দেখাও হয়েছিল লাওসে আসিয়ান সম্মেলনে৷ কিন্তু সেখানে তাঁদের মধ্যে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি বলেও খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+