Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi-Jinping Meet at BRICS: ব্রিকস সম্মেলনের ফাঁকেই রাশিয়ায় মোদী-জিনপিং সাক্ষাৎ, কোনপথে ভারত-চিন সম্পর্ক?

লাদাখে ডিসএনগেজমেন্ট-এর সুখবরের পর, এবার ব্রিকস সম্মেলনের আসরে মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকেই মোদী এবং জিনপিং দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। পাঁচ বছর পর দুই রাষ্ট্রনেতা সরকারি আলোচনায় মুখোমুখি বসতে চলেছেন।

এদিন কাজানে বিদেশ মন্ত্রকের তরফে সচিব বিক্রম মিশ্রি এমন আলোচনার কথা জানিয়েছেন। তবে কবে এবং কোন সময়ে এই আলোচনা হবে সেই নির্ঘণ্ট এখন‌ও জানানো হয়নি। তবে মোদী এবং জিনপিং দ্বিপাক্ষিক আলোচনায় বসা দু'দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।

narendra-modi-xi-jingping

একদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে ভারত এবং চিন দুই দেশের সমঝোতা চুক্তি অনুযায়ী দুই পক্ষের সেনাই পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় সাড়ে চার বছর আগে ২০২০ সালের মে মাসে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে গিয়েছে। অর্থাৎ লাদাখ সীমান্তে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাড়ে চার বছর আগে যে যেই এলাকা পর্যন্ত নজর রাখত বা টহলদারি চালাত, সে সেই এলাকায় পর্যন্তই নিজের এক্তিয়ারে রাখবে বলে ঠিক হয়েছে।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ব্রিকস সম্মেলনের আগেই সমঝোতায় পৌঁছতে পারা দুই দেশের নিরিখেই কূটনৈতিক মাপকাঠিতে এক বড় সাফল্য। চিনের তরফেও জয়শঙ্করের দাবির সত্যতা রয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুই দেশ যে সীমান্ত নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে তা এখন নিশ্চিত।

এই অবস্থায় ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন শি জিনপিং। এর আগে ২০১৯ সালে এই অক্টোবর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তামিলনাড়ুর সমুদ্র তীরবর্তী এক ঐতিহাসিক স্থানে এসে শি জিনপিং আতিথেয়তা গ্রহণ করেছিলেন। তারপর এবার এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ায় মিলিত হতে চলেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ব লাদাখের সীমান্ত এলাকায় চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে অভিযোগ উঠেছিল। সেখানেই চিনের হামলায় গালওয়ান উপত্যকায় বেশ কয়েকজন ভারতীয় সেনা শহিদ হন। পাল্টা হামলায় চিনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছিলেন। তারপর থেকেই দু'দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। গালওয়ান ঘটনার পরে সমঝোতা চেয়ে দফায় দফায় দুই পক্ষের বহু আলোচনা হয়েছে। কিন্তু সমাধান সূত্র আসছিল না। তবে শেষ অবধি দুই দেশ আলোচনার মাধ্যমে সমঝোতার রাস্তা খুঁজে নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+