ইউরোপের অরণ্য সামলান, জি-৭ দেশের সাহায্য ফিরিয়ে বার্তা ব্রাজিলের
আমাজনের জ্বলছে। আর চাপ বাড়ছে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর। তারপরেও অনেকটা ভাঙব কিন্তু মোচকাব না এমন মনোভাব নিয়েই চলছেন তিনি।
আমাজনের জ্বলছে। আর চাপ বাড়ছে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর। তারপরেও অনেকটা ভাঙব কিন্তু মোচকাব না এমন মনোভাব নিয়েই চলছেন তিনি। জি-৭ সামিটের সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়ে উল্টে ইউরোেপর অরণ্য বাঁচানোর বার্তা দিয়েছেন তিনি।

জি-৭ দেশগুলির প্রস্তাব
আমাজনের আগুন কোনও ভাবেই মেনে নিতে পারছে না বিশ্বের অন্যান্য দেশগুলি। ফ্রান্সে আয়োজিত জি-৭ বৈঠকে তাই পরিবেশ সংক্রান্ত আলোচনার এটাই ছিল মূল বিষয়বস্তু। এই অগ্নিকাণ্ডের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসানারোকেই দায়ী করেছিলেন তাঁরা। তারপরেই পৃথিবীকে রক্ষার খাতিরেই আর্থিক এবং প্রযুক্তিগত সবরকম সহযোগিতার জন্য সহমত হয়েছিলেন তাঁরা। সাংবাদিক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেকথা জানিয়েও ছিলেন।

সাহায্য ফেরাল ব্রাজিল
আমাজনের আগুন লাগার জন্য কাঠগড়ায় দাঁড়িয়েও কিছুতেই মাথা নোয়াতে রাজি নন জেইর বলসানারো। জি-৭ দেশ গুলির সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। উল্টে ম্যাক্রোকে বলেছেন নিজের এলাকার দিকে বেশি করে নজর দিতে। ইউরোপে আরও বেশি করে গাছ লাগানো এবং অরণ্য সংরক্ষণ জরুরি বলে পাল্টা বার্তা দিয়েছেন তিনি। ফ্রান্সের নতরদাম গির্জার অগ্নিকাণ্ডের কথা ম্যাক্রোকে স্মরণ করিয়ে দিয়েছেন বলসানারো।

কী অবস্থায় আমাজনের আগুন
এখনও জ্বলছে আগুন। এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। কতোনওভাবেই যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেই আগুন, তা কিছুতেই স্বীকার করতে রাজি নয় ব্রাজিল সরকার। ইতিমধ্যে প্রায় ৯৫০,০০০ হক্টর জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ব্রাজিলের পরিবেশ মন্ত্রী রিকার্ডো সেলেস জানিয়েছেন, ব্রাজিল ভীষণভাবে গণতান্ত্রিক একটি দেশ সেখানে থেকে আবার কলোনিতে ফিরে যেতে চায় না। জি-৭ দেশগুলি সাহায্যের নামে সেনা পাঠাত ব্রাজিতে। তাতে হিতে বিপরিত হত। জঙ্গলের আগুন নিভলেও গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল।
ওয়াকিবহাল মহল মনে করছে আমাজনের আগুন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিল এবং ফ্রান্সের মধ্যে মত বিরোধ তৈরি হয়েছে। ম্যাক্রোঁ আমাজনের আগুনকে আন্তর্জাতিক সংকট বলে টুইট করেছিলেন। তাতেই অত্যন্ত অসন্তুষ্ট হয় ব্রাজিল। উন্নয়নশীল দেশ হওয়ায় ব্রাজিলকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা আক্রমণ করেছিলেন বলসানারো। আমাজন নিয়ে রাজনীতির পারদ চড়ছে ঠিকই, আগুনে কিন্তু নিভছে না। সেটাই উদ্বেগ বাড়িয়েছেন পরিবেশবিদদের।












Click it and Unblock the Notifications