করোনা আবহে বেপরোয়া বলসোনারো, জনসমক্ষে প্রেসিডেন্টকে মাস্ক পরার নির্দেশ আদালতের

বর্তমানে করোনা মহামারীর হটস্পট হিসেবে যে কয়টি দেশ শীর্ষে রয়েছে তার মধ্যে দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিল অন্যতম। তবে সেখানকার প্রেসিডেন্ট জাইর বলসোনারো জনসমক্ষে মাস্ক ব্যবহার করেনা না। আর এতেই খাপ্পা সেদেশের জনগণ। এরই মধ্যে ব্রাজিলের বিচারক নির্দেশ দেন, লোকালয়ে চলা ফেরার সময় দেশটির বলসোনারোকে মাস্ক পরতে হবে।

করোনা আবহে বেপরোয়া বলসোনারো, মাস্ক পরার নির্দেশ আদালতের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত ১১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১ হাজারের বেশি মানুষ। সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এমন ভয়াবহ পরিস্থিতিতেও বলসোনারোকে প্রায়ই বাইরে সভা-সমাবেশ বা ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ নিয়ে গত সোমবার একজন ফেডারেল বিচারক ব্রাজিলের প্রেসিডেন্টের মাস্ক না পরার বিষয়ে একটি রায় দেন। তিনি বলেন, সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট যেমন দেশের আইন মানতে বাধ্য, তেমনি জনকল্যাণের প্রচার করতেও বাধ্য। এই রায়ের জেরে, প্রেসিডেন্ট বলসোনারো মাস্ক না পরে বের হলে তাকে ৩৯০ ডলার জরিমানা গুণতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+