থেরেসা মে-র পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন
থেরেসা মে-র জায়গায় ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বরিস জনসন। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নেতা বরিস জন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেবেন বুধবার বিকেল থেকে।
থেরেসা মে-র জায়গায় ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বরিস জনসন। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নেতা বরিস জন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেবেন বুধবার বিকেল থেকে। ব্রেক্সিটের ধাক্কা সামলে ওঠার দায়িত্ব এখন বরিসের উপরেই বর্তাবে। কারণ কয়েকদিন আগেই ব্রেক্সিট ডিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বড় ধাক্কা খেয়েছেন থেরেসা মে। তারপরেই তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী পদের নির্বাচন হওয়ার পর বরিস অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, ব্রিটেনকে ব্রেক্সিটের পর স্থিতিশীল জায়গায় নিয়ে যাব। দেশ নতুন উদ্দিপনায় বাঁচবে।
প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন, এই পদে নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত অনুভব করছি। তবে তাঁর কাজ নিয়ে যে অনেকেই প্রশ্ন তুলবেন সেকথা আগেই জানিয়ে রেখেছেন বরিস। সেসব সমালোচনার মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে বিরোধীদের আগাম জানিয়েছেন বরিস।
UK media: Boris Johnson elected the next UK Prime Minister (file pic) pic.twitter.com/6ly3zGW4dK
— ANI (@ANI) July 23, 2019
ব্রেক্সিট নিয়ে সিদ্ধান্ত নেওয়ায় বরিস বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ব্রিটেনের রাজনৈতিক মহল। আগামী তিন মাসের মধ্যে ব্রেক্সিট নিয়ে তাঁকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। গত বছর থেরেসা মে-র সঙ্গে ব্রেক্সিট নিয়েই মতান্তরের জেরে বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বরিস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications