Pakistan: ফের আত্মঘাতী হামলা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়, হতাহত অনেক
চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝেই ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দুই আত্মঘাতী জঙ্গি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মঙ্গলবার সন্ধ্যায় সেনা ছাউনিতে বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে। তাদের সঙ্গে আরও আক্রমণকারীরা ছিল। তাদের হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জঙ্গিরা বান্নু ক্যান্টনমেন্ট এলাকার সেনা ছাউনিতে টার্গেট করেছিল। পবিত্র রমজান মাস চলছে। তার মাঝেই ইফতারের ঠিক পরেই এই হামলা চালানো হয়। জঙ্গি গোষ্ঠী জইশ উল ফুরসন সম্প্রতি তেহরিক ই তালিবান পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। তারা এই হামলার পিছনে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে আগুন লেগে ধোঁয়া উড়ছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে। সব মিলিয়ে বেশ কয়েকজন জঙ্গি এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দুটি গাড়িও এই আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে এরকমই হামলায় এই খাইবার পাখতুনখোয়া প্রদেশেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং কুড়িজনের বেশি আহত হন। সেটাও আত্মঘাতী হামলা ছিল। এবং শুক্রবারে নমাজের সময় এই হামলা ঘটানো হয়েছিল।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications