করোনা নিয়ে পরপর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে 'সার্কাস্টিক' আখ্যা ট্রাম্পের!
করোনা ভাইরাসে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি জেরবার এখন আমেরিকা। এহেন পরিস্থিতিতে সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে করোনা ভাইরাস নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করে বিশ্বের মঞ্চ থেকে ট্রাম্প কুড়িয়ে নিচ্ছেন সমালোচনা। এবার সেই সব উক্তির স্বপক্ষে যুক্তি দিলেন ট্রাম্প।

ফুসফুস পরিষ্কার করতে ইনজেকশনের পরামর্শ দেন ট্রাম্প
করোনা ভাইরাসে আক্রান্তদের ফুসফুস পরিষ্কার করতে ইনজেকশন বা অন্য কোনওভাবে ফুসফুসে জীবাণুনাশক পুশ করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা রোধে মানুষদের সূর্যের আলোর নিচেও দাঁড়িয়ে থাকতে বলেন তিনি। এই সব মন্তব্যই নাকি সার্কাস্টিক ভাবে দিয়েছিলেন, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট
তবে এই সব উপায় বাতলে দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসকরা মার্কিন প্রেসিডেন্টের এই পরামর্শের তীব্র সমালোচনা করে বলেছেন, এটা একেবারেই ভ্রান্ত ধারণা এবং মেডিকেল শাস্ত্র কখনই এ ধরনের পরামর্শ সমর্থন করে না।

ট্রাম্পের সব দাবি নাকচ করেন চিকিৎসকরা
চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসকে শরীরের ভেতরে ধ্বংস করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবাণুনাশক পুশ করার যে পরামর্শ দিয়েছেন; তাতে মানুষের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাবে। এমনকি জীবাণুনাশক পুশ করা হলেও তা ভাইরাস পর্যন্ত পৌঁছাবে না। একইভাবে শরীরে এই ভাইরাস ঢুকে পরার পর ত্বকের ওপর অতিবেগুনী রশ্মি প্রয়োগ করা হলেও তাতে কোনো কাজ হবে না।

ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীনতা
করোনা ভাইরাসে জর্জরিত দেশে এভাবে দায়িত্বজ্ঞানহীন ভাবে মন্তব্য করার জন্য অবশ্য ক্ষমা না চেয়ে শুধু সেটাকে সার্কাজম বলে উড়িয়ে দেন ট্রাম্প। সেদেশে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন।












Click it and Unblock the Notifications