Biden-Jinping meet: খোলামেলা-অকপট আলোচনা! শি জিনপিংকে একনায়ক বললেন জো বাইডেন
Biden-Jinping meet: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একনায়ক বলে উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক শেষে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি শি জিনপিংকে একনায়ক বলে মনে করেন কিনা। তখনই জো বাইডেন সম্মতিসূচক মন্তব্য করেন।
জো বাইডেন বলেন, শি জিনপিং একজন স্বৈরাচারী শাসক এই অর্থে যে তিনি এমন লোক যিনি একটি কমিউনিস্ট দেশ পরিচালনা করেন। পাশাপাশি তিনি বলেন চিনের সরকার, তাদের (আমেরিকা) থেকে সম্পূর্ণ আলাদা।

এদিকে ক্যালিফোর্নিয়ার একটি প্রাসাদে আমেরিকা-চিন শীর্ষ বৈঠক শেষ হয়েছে। যেখানে দু-দেশ তাদের মধ্যে অমীমাংশিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি দু-দেশের সম্পর্ক যাতে ভেঙে না যায়, তা নিশ্চিত করতে কাজ করতে সম্মত হন বলে জানা গিয়েছে।
বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দু-দেশের আলোচনা হয়েছে খোলামেলা অকপট। সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে বলা হয়এছে, বাইডেন তাঁর মতামত এবং উদ্বেগ সরাসরি শি জিনপিংকে জানিয়েছেন। পাল্টা শিও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন জো বাইডেনকে।
বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলি ছাড়াও ইরান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, তাইওয়ান, ইন্দো প্যাসিফিক, অর্থনৈতিক সমস্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মাদক এবং জলবায়ু পরিবর্তনেরর মতো আঞ্চলিক ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলি উঠে আসে বলে জানা গিয়েছে।
দুই শীর্ষ নেতা সামরিক পর্যায়ে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁরা বলেছেন, তাঁদের ফোন করে নেওয়া উচিত। একে অপরকে ফোন করা উচিত। এব্যাপারে তাঁরা একে অপরের কল গ্রহণ করতে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications