মাত্র ৯ বছরে স্নাতক উত্তীর্ণ হয়ে নতুন রেকর্ড গড়ল বেলজিয়ামের শিশু
মাত্র ৯ বছরে স্নাতক উত্তীর্ণ হয়ে নতুন রেকর্ড গড়ল বেলজিয়ামের শিশু
এবার পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে বেলজিয়ামের নয় বছরের এক প্রতিভাবান শিশু লরেন্স সায়মনস। মাত্র ৯ বছর বয়সে নেদারল্যান্ডের আইডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতক হতে চলেছে সায়মনস। এই বয়সে এই কোর্সটি শেষ করা বেশ কঠিন এবং কষ্টসাধ্য বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

৯ বছরে স্নাতক বেলজিয়ামের খুদে
সায়মনস ছোট থেকেই আশ্চর্য প্রতিভার অধিকারী বলে জানিয়েছেন তার শিক্ষকরা। ছোট থেকেই তাকে নিয়ে খুব আশাবাদী ছিল তার পরিবার। পাঁচ বছরের প্রাথমিক স্তরের পড়াশোনা সে মাত্র ১২ মাসেই সে শেষ করে ফেলে বলে জানায় তার পরিবারের সদস্যরা। পাশাপাশি মাত্র ৮ বছর বয়সে মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করে, নয় মাসের মধ্যে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করে বেলজিয়ামের এই প্রতিভাধর খুদেটি। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের কোনও বিষয়ে পি.এইচ.ডি করার পরিকল্পনা করছে লরেন্স।
স্কুল স্তরে দক্ষতা প্রমাণের পরীক্ষায় লরেন্স, প্রায় সমস্ত ক্ষেত্রেই সফল বলে জানান তার শিক্ষকরা। লরেন্টের এই স্বভাবতই উচ্ছ্বসিত সার পরিবার। বাবা আলেকজান্ডার জানিয়েছেন, "ছেলের এই প্রতিভায় মুগ্ধ হয়ে শিক্ষকেরা প্রায়শই তার বাহবা দিতেন। তারা তাকে প্রবল পরিশ্রমী অ্যাখ্যাও দিতেন।" লরেন্টের মা লাদিয়া অবশ্য রসিকতার সুরে বলেছেন, "গর্ভাবস্থায় তার প্রচুর মাছ খাওয়ার কারণেই ছেলের এমন মেধা তৈরি হয়েছে।"
আইডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সজর্দ হাডলফ অবশ্য মন্তব্য করেন, " এটি অস্বাভাবিক কিছু নয়, মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রত্যহ সময়সূচীতে গুরুত্ব দিলেই এমনটা হওয়া সম্ভব। শীর্ষ স্থান দখলের দৌড়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সর্বদা সময়ানুবর্তীতার কথাই বলে থাকি। " তিনি লরেন্টের প্রসঙ্গে আরও জানান, "এই ছেলেটি এককথায় অসাধারণ, ও আমাদের এখানকার সবচেয়ে দ্রুততম শিক্ষার্থী। সে শুধু উচ্চ মেধাসম্পন্ন বুদ্ধিমানই নয়, যথেষ্ট সহানুভূতিশীল ও বটে।"












Click it and Unblock the Notifications