Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-China: ৫৬ ইঞ্চির আতঙ্কে ভুগছে চিন, অজিত ডোভাল পা রাখতেই বড় বার্তা দিল বেজিং

India-China: ভারতের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে আছি। ইজিত দোভালের সনবগে বৈঠকের আগে বড় বার্তা বেজিংয়ের। সীমান্ত সমস্যা আজ অতীত। দীর্ঘ আলোচনার পর ভারত-চিন সংঘাত অনেকটাই শান্ত। পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে সরে গিয়েছে সে দেশের সেনাবাহিনী। সেখানে টহল দিতে শুরু করেছে ভারতীয় সেনা।

এই অবস্থায় চিনের মাটিতে পা রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ বুধবার সে দেশের বিদেশ মন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আছে। সীমান্ত সহ একাধিক ইস্যুতে দীর্ঘ সময় পর এই বৈঠক হতে চলেছে। ফলে এই বৈঠকের দিকে তাকিয়ে দু'দেশের প্রশাসনিক আধিকারিকরাও (India-China)।

India-China

আর তার আগে গুরুত্বপূর্ণ বার্তা চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানের (Chinese Foreign Ministry spokesman Lin Jian)। তিনি বলেন, ভারতের সঙ্গে চিন একজোট হয়ে কাজ করতে চিন রাজি আছে। একই সঙ্গে দুদেশের মধ্যে হওয়া একাধিক চুক্তির কথাও উল্লেখ করেন।

লিন জিয়ানের কথায়, দু'দেশের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তি বাস্তবায়নে চিন প্রস্তুত। একে অপরের স্বার্থ ও উদ্বেগকে সম্মান করা, আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করা এবং যে সমস্ত জায়গায় মতপার্থক্য আছে তা যাতে দ্রুত নিরসন করা সম্ভব হয় সেই বার্তা দেন বেজিংয়ের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

যা বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলন হয়। আর সেই সন্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতারা যোগ দেন। তাৎপর্যপূর্ণ ভাবে সেই বৈঠকের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

কার্যত গালওয়ান সংঘাতের পর থেকেই দুজনের মুখ দেখাদেখি কার্যত বন্ধ হয়ে যায়। সম্প্রতি লাদাখ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে দু'দেশই। এরপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জিনপিংয়ের। যেখানে সীমান্ত ইস্যুতে দু'দেশই আলোচনা চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। সেই প্রেক্ষাপটে মঙ্গলবারই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, ভারত ও চিনের রাষ্ট্রনেতাদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার পক্ষে সচেষ্ট হবে বেজিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+