টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে আছেন সাকিব, মুশফিক, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান
cricket, t tweenty, bbc bengali, bangladesh, বিবিসি বাংলা
আগে কখনও ক্রিকেটের কোনও বিশ্বকাপ টুর্নামেন্টই খেলেননি, এমন সাত জন ক্রিকেটার নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে সিলেকশন প্যানেল এই দলের সদস্যদের নাম ঘোষণা করেন।

টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-সহ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানের মতো শীর্ষ ক্রিকেটাররা সবাই দলে আছেন।
পেস বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
২০০৩ সালের পর এই প্রথম তামিম ইকবালকে ছাড়া কোন বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে দলে জায়গা পেয়েছেন এমন সাতজন ক্রিকেটার যারা এখনও কোন ফরম্যাটেই বিশ্বকাপ ক্রিকেট খেলেননি। এরা হলেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম এবং শামীম পাটোয়ারী।
ক্রিকেট নিয়ে বিবিসি বাংলায় আরও যা পড়তে পারেন:
নিউজিল্যান্ড কেন সম্পূর্ণ ভিন্ন একটি দল পাঠাচ্ছে বাংলাদেশে
যেসব শর্তে ঢাকার মাঠে ক্রিকেট খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া
আম্পায়ারিংয়ের প্রতিবাদে নিষিদ্ধ ঢাকার দুই ক্লাব ও ক্রিকেটারের গল্প
'অনেকদিন পর বাসায়' ফিরে কী করলেন ক্রিকেটার সোহান
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক)
সাকিব আল হাসান
মুশফিকুর রহিম
লিটন দাস
সৌম্য সরকার
মুস্তাফিজুর রহমান
মোহাম্মদ সাইফুদ্দিন
তাসকিন আহমেদ
শরিফুল ইসলাম
নুরুল হাসান সোহান
আফিফ হোসেন
মোহাম্মদ নাঈম
শেখ মেহেদী
নাসুম আহমেদ
শামীম পাটোয়ারী
এছাড়া, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সাথে যোগ দেবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।












Click it and Unblock the Notifications