স্বাধীনতার ৫০ বছর উদযাপন, মোদীকে স্বাগত জানাতে তৈরি বাংলাদেশ

বাংলাদেশের (bangladesh) স্বাধীনতার ৫০ বছর পূর্তি। সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ (narendra modi) বিশ্বের নেতাদের স্বাগত জানাতে তৈরি বাংলাদেশ। তবে শুধু দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিই নয়, জাতির জনক

বাংলাদেশের (bangladesh) স্বাধীনতার ৫০ বছর পূর্তি। সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ (narendra modi) বিশ্বের নেতাদের স্বাগত জানাতে তৈরি বাংলাদেশ। তবে শুধু দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিই নয়, জাতির জনক মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীও পালন করছে বাংলাদেশ।

১৭ থেকে ২৭ মার্চ বিশেষ অনুষ্ঠান

১৭ থেকে ২৭ মার্চ বিশেষ অনুষ্ঠান

বাংলাদেশে উৎসব শুরু হচ্ছে ১৭ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন মালদ্বীপ এবং নেপালের প্রেসিডেন্ট ইব্রাহিম মহঃ সোলি এবং বিদ্যাদেবী ভান্ডারি। থাকবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্র রাজাপক্ষেও। দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাও হবে। তবে রাষ্ট্রপ্রধানরা ভিন্ন ভিন্ন সময়ে বাংলাদেশে যাবেন। মালদ্বীপ এবং শ্রীলঙ্কার রাষ্ট্রধান সেখানে থাকবেন যথাক্রমে ১৭-১৮ এবং ১৯-২০ মার্চ। অন্যদিকে নেপালের রাষ্ট্রপ্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী সেখানে থাকবেন ২২-২৩ এবং ২৬-২৭ মার্চ।

ঢাকার ন্যাশনাল প্যারেড স্কোয়ারে অনুষ্ঠান

ঢাকার ন্যাশনাল প্যারেড স্কোয়ারে অনুষ্ঠান

বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছরের অনুষ্ঠান এবং জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের মূল অনুষ্ঠানটি হবে ঢাকার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে। সেখানে উপস্থিত চার নেতা আলাদা, আলাদা করে ভাষণ দেবেন সেখানে। তবে করোনার কারণে বড় ধরনের সমাবেশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান কামাল খান। একইসঙ্গে কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে

একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে

বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, সেখানে উপস্থিত ভারতীয় উপমহাদেশের চার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বাংলাদেশের একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। অন্যদিকে আমেরিকা, কানাডা, চিন, ফ্রান্স এবং অন্য দেশগুলির তরফে ভিডিও বার্তা পাঠানো হবে বলে জানা গিয়েছে। ভূটানের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে থাকার ব্যাপারে আগ্রহণ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে চিনের তরফে শীর্ষস্থানীয় এক নেতাকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। যিনি প্রসিডেন্ট জিং পিং-এর বার্তা বহন করে আনবেন।

অতিথিদের লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট

অতিথিদের লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট

এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৫০০ অতিথি হাজির থাকবেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে যেসব অতিথিরা উপস্থিত থাকবেন, তাঁদের করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে। যা সময়সীমা ৪৮ ঘন্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+