Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করাচিতে পাক স্টক এক্সচেঞ্জে হামলার দায় স্বীকার বালোচ বাহিনীর! ভয়ে কাঁপছে ইমরান প্রশাসন

কাশ্মীরের দাবিতে গত কয়েক দশক ধরে অনড় পাকিস্তান। তবে নিজেদের দেশের বালোচিস্তানকে টিকিয়ে রাখাই ইসলামাবাদের কাছে হয়ে দাঁড়াচ্ছে খুব কঠিন। এহেন পরিস্থিতিতে এদিন করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালায় একদল দুষ্কৃতী। পরে বালোচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করে।

করাচির এই হামলায় মৃত ১১

করাচির এই হামলায় মৃত ১১

সাপ্তাহিক ছুটির পর সোমবার বিশ্বজুড়ে শেয়ার বাজারের লেনদেন শুরু হয়। পাকিস্তানের করাচিতেও সেরকম ভাবেই আজ শুরু হওয়ার কথা ছিল স্টক এক্সচেঞ্জের কাজ। তবে এদিন সকালেই বালোচ বাহিনীর এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে করাচিতে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। জানা গিয়েছে ঘটনায় মোট ১১ জন মারা গিয়েছে।

হামলার দায় স্বীকার বালোচ বাহিনীর

হামলার দায় স্বীকার বালোচ বাহিনীর

সেই হামলার দায় স্বীকার করে বক্তব্য পেশ করে বালোচ লিবারেশন আর্মি। ভবিষ্যতেও পাক প্রশাসনেরর উপর তাদের হামলা জারি থাকবে বলে হুঁশইয়া দিয়ে রাখে তারা। প্রসঙ্গত, বালোচরা নিজেদের স্বাধীনতা সংগ্রামী বলে অন্যদিকে পাকিস্তান সরকার তাদের জঙ্গি বলে উল্লেখ করে।

কীভাবে হামলা চালায় বালোচ বাহিনী?

কীভাবে হামলা চালায় বালোচ বাহিনী?

জানা যায়, এদিন সকালে পাক স্টক এক্সচেঞ্জের মেন গেটে হামলা চালায় জঙ্গিরা। মূল প্রবেশদ্বারে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এরপরই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে একজন বন্দুকধারী। তাকে ধরতে এখনও অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। শেষ পর্যন্ত ৪ জঙ্গিকেই খতম করে তারা। পাশাপাশি ঘটনায় নিহত হয় আরও সাতজন।

হাই সিকিউরিটি জোনে এই হামলা

হাই সিকিউরিটি জোনে এই হামলা

জানা যায়, জঙ্গিরা একটি সিলভার রঙের টয়োটা করোলা গাড়িতে করে সেই স্থানে পৌঁছায়। পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংটি একটি হাই সিকিউরিটি জোনের অন্তর্গত। স্টক এক্সচেঞ্জ ছাড়াও সেই বিল্ডিংয়ে আরও অনেক প্রাইভেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে। সেখানে এরম হামলা কী করে কেউ করল তা ঠাওর করতে পারছে না পাক কর্তৃপক্ষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+