ভূমিকম্পের জেরে বেহাল দশা, সময়-পরিকাঠামোর অভাবে রাস্তাতেই ভূমিষ্ঠ হল শিশু! ভাইরাল ভিডিও
শুক্রবার মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের কম্পনের মধ্যে ব্যাঙ্ককের একটি রাস্তায় এক শিশুর জন্ম (Baby born on a Bangkok street amid earthquake) দিয়েছেন। ব্যাঙ্ককের একটি রাস্তায় এক মহিলা তাঁর সন্তানের জন্ম দেন হাসপাতাল কর্মীদের সহযোগিতায়। ভূমিকম্পের পর বিএনএইচ হাসপাতাল এবং কিং চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে রোগীদের একটি পার্কে সরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে স্ট্রেচার এবং হুইল চেয়ারে করে বের করে আনা হয়।
হাসপাতাল সূত্রে খবর, এদিন হাসপাতাল থেকে সমস্ত রোগীদের পার্কে সরিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। তারপর সেখানেই রোগীদের দেখভাল করছিলেন হাসপাতাল কর্মীরা। এরপর ভূমিকম্পের বিশৃঙ্খলার মধ্যেই এক শিশুর জন্ম দেন এক মহিলা। যার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার মায়ানমার (Earthquake in Myanmar) এবং তার প্রতিবেশী থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। ২,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের কম্পন ব্যাঙ্কক পর্যন্ত অনুভূত হয়েছিল। ইতিমধ্যেই তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যাঙ্ককেরও কিছু অংশ। জানা গিয়েছে, ভূমিকম্পের পর ব্যাঙ্ককের সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে বহু মানুষ জড়ো হয়েছেন। মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।
😱A woman in Bangkok was forced to give birth on the street during the earthquake, local newspaper Matichon reported.
— Uncensored News (@uncensorednews9) March 29, 2025
All hospital patients were taken out into the street because of the emergency.
Add us on telegram : https://t.co/j4oscGJ7af
Add us on X :… pic.twitter.com/SqQKgd1Uxk
আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এদিন কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। প্রথমটির উৎসস্থল মায়ানমারের বর্মা এলাকার ১২ কিলোমিটার পূর্বে। আর দ্বিতীয়টির উৎস মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। এই প্রাকৃতিক বিপর্যয়ে চোখের সামনেই ৩০ তলা বাড়ি ভেঙে পড়ে। বহুতলের সঙ্গে মঠ ও সেতুও ভেঙে পড়েছে।
ইতিমধ্যেই অন্তত ১৫ টন ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়েছে ভারত। পরবর্তীতে প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার এবং তাইল্যান্ডকে সব রকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications