খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উপহাস! বিএনপির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামি লিগ নেতারা উপহাস, তাচ্ছিল্য ও মশকরা শুরু করেছেন। এমনটাই অভিযোগ করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামি লিগ নেতারা উপহাস, তাচ্ছিল্য ও মশকরা শুরু করেছেন। এমনটাই অভিযোগ করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উপহাস! বিএনপির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

সরকারকে অভিযুক্ত করে রুহুল কবির রিজভি বলেন, যারা গণতন্ত্রবিনাশী মানবাধিকার পরিপন্থী, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতের বিরুদ্ধের মানুষের মর্যাদা ও জীবনের কোনও দাম নেই। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নিশ্চুপ-নির্বাক থেকে আওয়ামি লিগের সাধারণ সম্পাদককে দিয়ে ঠাট্টা-তামাশা করাচ্ছে। এটা নিষ্ঠুর উপহাস। সহজাত বিচারবুদ্ধি হারিয়ে আওয়ামি লিগ নেতারা ক্ষমতায় মোহগ্রস্ত। দেশের জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দী রেখে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নে দেশবাসী উত্তাল বলেও মন্তব্য করেছেন রিজভি।

রিজভি বলেছেন, 'দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের যে টালবাহানা ও ষড়যন্ত্রের কথা তারা বলে আসছেন, তা মন্ত্রী ওবায়দুল কাদেরের কথায় আবারও স্পষ্ট হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ফের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+