Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ছে করোনা সংক্রমণ, ভারতীয় যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ অস্ট্রেলিয়ার

ভারতীয় যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ অস্ট্রেলিয়ার

ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের মহামারির জেরে সংক্রমণের তীব্রতা দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমানের ওপর সাময়িককালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল।

১৫ মে পর্যন্ত বন্ধ বিমান

১৫ মে পর্যন্ত বন্ধ বিমান

এই দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, '‌ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।'‌ প্রসঙ্গত, টানা ৬ দিন মঙ্গলবারও ভারতে নতুন করোনা ভাইরাস কেসের সংখ্যা তিন লক্ষ অতিক্রম করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের। গত সপ্তাহে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছিল যে ভারত ও অন্যান্য রেড-জোন দেশগুলি থেকে তাদের নাগরিকদের ফিরে আসার ওপর কাটছঁট করা হবে যাতে মারাত্মক কোভিড স্ট্রেইনের ঝুঁকি ছড়িয়ে পড়তে না পারে।

অস্ট্রেলিয়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ

অস্ট্রেলিয়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ

অন্যদিকে, চলতি বছরের মার্চ মাস থেকেই অস্ট্রেলিয়ার নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে ক্যাঙারুর দেশে প্রবেশের দরজা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সীমান্ত এলাকা। সংক্রমণ রুখতে এই সময়ে দেশে ফিরে আসা নাগরিকদের জন্য নিজ ব্যয়ে আলাদা জায়গায় দু সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার কথাও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে ভারতকে ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম দিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

 অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা কম

অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা কম

অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে কোয়ারেন্টাইন পদ্ধতি চালু থাকার কারণে কোভিড-১৯ কেসের সংখ্যা অনেকটাই কম। এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯,৭০০ এবং ৯১০ জনের মৃত্যু হয়েছে। ‌

আতঙ্ক বাড়ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

আতঙ্ক বাড়ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

অন্যদিকে দেশে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে তাতে আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা স্বস্তিতে নেই। আতঙ্ক গ্রাস করছে তাঁদের প্রতিদিন। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ক্রিস লিন অস্ট্রেলিয়ার কাছে আবেদন জানিয়েছেন আইপিএল শেষ হলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করতে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার কথা না জেনেই লিন বলেন, '‌আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি বোর্ডের কাছে।'‌ লিন এও জানিয়েছেন যে তাঁরা হয়ত অন্যদের চেয়ে অনেক ভালো রয়েছেন কিন্তু তাও আশঙ্কা থেকেই যাচ্ছে। তিনি জানান যে খেলা শেষ হওয়ার পরই তাঁরা সুরক্ষিতভাবে দেশে ফিরতে চান আর তাই এই অনুরোধ অস্ট্রেলিয়া সরকারের কাছে। যদিও লিনের আবেদনে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কোনও উত্তর দেয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+