'হত্যা করতে চেয়েছিলাম ইমরান খানকে', ভাইরাল হামলাকারীর স্বীকারোক্তির ভিডিও
'হত্যা করতে চেয়েছিলাম ইমরান খানকে', ভাইরাল হামলাকারীর স্বীকারোক্তির ভিডিও
ইমরান খান অধার্মিক, মানুষকে ভুল পথে চালনা করেন। তাঁকে হত্যা করতে চেয়েছিলাম। গ্রেফতারের পরেও নিরুত্তাপ মন্তব্য আততায়ীর। পাঞ্জাব প্রদেশের বাসিন্দা নভেদ মহম্মদ বশির ইমরান খানের পায়ে গুলি করেছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। তার হাতে নাইম এমএমএম একটি পিস্তল উদ্ধার হয়েছে। যার দুটি বুলেট নেই। েই দুটি বুলেটই ইমরান খানকে লক্ষ্য করে চালিয়েছিল বশির।

'ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম'
ইমরান খানকে হত্যার চেষ্টায় গ্রেফতার পাঞ্জাব প্রদেশের এক যুবক। নাম নাভেদ মহম্মদ বশির। গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিও। সেই ভিডিওতে বশিরকে বলতে শোনা গিয়েছে, ইমরান খানকে সে খুন করতে চেয়েছিল। ইমরান খান অধার্মিক। মানুষকে ভুল পথে চালনা করে। এই কথাগুলি বলার সময় তার চোখে ভয়-ভীতি বা অনুতাপ-অপরাধবোধ কোনও কিছুই ছিল না। একেবারে নির্ধিধায় ক্যামেরার সামনে এই কথা গুলি বলেছে নাভেদ।

ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
আততায়ী নাভেদ অভিযোগ করেছে যখন মসজিদে আজান দেওয়া হয় তখন ইমরান খান গান চালান, নাচ করেন। তিনি অধার্মিক। তাই আমি তাঁকে হত্যা করতে চাই। আমার পরিবার বলে কেউ নেই আমি একা। তাই আমার কোনও ভয়ও নেই।' নাভেদের গলায় কোনও অনুশোচনা ছিল না এই কথাগুলি বলার সময়। পাকিস্তানের ওয়াজিরাবাদ জেলার সোধরার বাসিন্দা নাভেদ। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

স্থিতিশীল ইমরান থান
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিতে ভিডিও ফুটেজে েদখা গিয়েছে একটি ট্রাকের উপরে উঠে প্রতিবাদ মিছিল করছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেসময় এলোপাথারি গুলি চালানো শুরু হয়। ইমরান খানের পায়ে ২টি গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে লাহোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর আপাতত স্থিতিশীল রয়েছেন ইমরান খান। এই ঘটনায় ইমরান খান ছাড়াও ৬জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে ২ জনের অবস্থছা আশঙ্কাজনক। ইমরান খানের পার্টি তেহেরিক-ই-ইনসাফের এক নেতাও আহত হয়েছেন গুলিতে।
|
নতুন জীবন পেয়েছি
হাসপাতালেই ইমরান খান বলেছেন, 'আল্লাহ আমায় নতুন জীবন দিয়েছে। আমি আবার ফিরে আসছি। তারা আমায় মারতে চেয়েছিল। কিন্তু পারেনি। আল্লাহ আমায় রক্ষা করেছেন। আমি ফিরে আসছি। ' ইতিমধ্যেই ইমরান খানের চিকিৎসায় বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণেই চলছে ইমরান খানের চিকিৎসা। এদিকে খবর ইমরান খানের উপরে যে গুলি চালিয়েছিল তাকে হত্যা করা হয়েছে। কী ভাবে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications