Terror Attack: একের পর এক বিস্ফোরণ, গুলির শব্দ! ভয়াবহ জঙ্গি হামলা সোমালিয়ার হোটেলে
Somalia: ভয়াবহ জঙ্গি ( Terror Attack) হামলা সোমালিয়াতে! রাজধানী মোগাদিশুর (Mogadishu) একটি হোটেলে এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। বহু মানুষকে জঙ্গিরা পণবন্দি করেছে বলেও জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।
তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, লাগাতার গুলির শব্দ শোনা যাচ্ছে। এমনকি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

যদিও সোমালিয়ার জাতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইতিমধ্যে ওই হোটেল থেকে একাধিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে জঙ্গিরা পার্ল বিচ হোটেলে ঢুকে পড়ে। এবং বহু মানুষকে পণবন্দি করে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। জঙ্গি সংগঠন al-Shabab ইতিমধ্যে এই হামলার দায় নিয়েছে।
তবে যে হোটেলে এই হামলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গাতে রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি হোটেলের খুব কাছে তুর্কি দুতাবাস রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, সমুদ্র সংলগ্ন এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
শুধু তাই নয়, গুলির আওয়াজও আসছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেদিকে। স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী। অন্যদিকে অপর একটি বিস্ফোরণের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ৫৩ জনেরও বেশি মানুষ এই ঘটনায় আহত বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
মৃতদের মধ্যে বড় সংখ্যায় বাচ্চা রয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলের কোরিওলি শহরের কাছে একটি মর্টার শেল বিস্ফোরণ হয়। আর তাতেই এত মানুষের মৃত্যু হয়েছে। তবে একের পর এক ঘটনায় সোমালিয়াতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে এই ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠনের তরফে নেওয়া হয়নি। তবে একই ভাবে আল-শাবাব এই ঘটনার পিছনেও থাকতে পারে বলে অনুমান। বলে রাখা প্রয়োজন, সোমালিয়ার বুকে আল শাবাবের প্রভাব রয়েছে। মাঝে মধ্যেই একের পর এক ঘটনা ঘটায় এই জঙ্গি সংগঠন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications