গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনার বিরুদ্ধে! প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের আবেদন জানাবে ঢাকা?

Ex-PM Sheikh Hasina: উদ্বেগ বাড়ল বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal)। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে (Ex-PM Sheikh Hasina) গ্রেফতার করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করতে হবে। গত কয়েকমাস কেটে গিয়েছে। ভারতের একেবারে সুরক্ষাবলয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Sheikh Hasina

এই অবস্থায় ভারতের কাছে শেখ হাসিনাকে (Ex-PM Sheikh Hasina) প্রত্যাবর্তনের আবেদন জানাতে পারে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে ভারত কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে। এমনকি সরকারি ভাবে এই বিষয়ে বাংলাদেশ সরকার আবেদন জানাবে বলেও মন্তব্য করা হয়েছে।

যদিও এই বিষয়ে স্পিকটি নট একেবারে ভারত। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা দেশ। আর তা নিয়ন্ত্রণে আনতে একেবারে নির্বিচারে গুলি চালায় সে দেশের পুলিশ প্রশাসন। কয়েকশ মানুষের মৃত্যু হয়। এতে আরও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গদি হারান শেখ হাসিনা। প্রাণ হাতে নিয়েই কার্যত ভারতে পালিয়ে আসেন।

এরপরেই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আবেদন জমা পড়ে। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে মুজিবকন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামালায় সরকারি আইনজীবী জানান, বাংলাদেশ জুড়ে অপরাধ সংঘটিত করা হয়েছে। অপরাধীরা সবাই প্রভাবশালী। এই অবস্থায় গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন ট্রাইব্যুনালে জানানো হয় বলে জানান আইনজীবী।

অন্যদিকে সরকারি আইনজীবী আরও জানান, শুধু শেখ হাসিনা নয়, ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর এই ৪৫ জনের মধ্যে আরও অনেকেই আছে যারা এখনও বিভিন্ন পদে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে এখনই এই বিষয়ে কিছু প্রকাশ্যে বলেননি সরকারি ওই আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+