Bangladesh-India: এবার রিগান আচার্য! 'চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াবি'? বলেই মার! শিউরে ওঠার মতো ঘটনা বাংলাদেশে

Bangladesh-India: জামিন মামলার শুনানি হল না বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর! সাজানো ছকেই এদিন মামলার শুনানিতে তাঁর পক্ষে দাঁড়ালেন না কোনও আইনজীবী। ফলে আরও একমাস চট্টগ্রামের কারাগারেই কাটাতে হবে চিন্ময় কৃষ্ণ দাশকে। আর এর মধ্যেই আক্রান্ত আরও এক সংখ্যালঘু হিন্দু আইনজীবী।

চট্টগ্রাম আদালতের আইনজীবী রিগান আচার্য নামে এক আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ। এমনকি তাঁর চেম্বারও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, চট্টগ্রাম আদালত এলাকায় থাকা ওই চেম্বার সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে (Bangladesh-India)।

Bangladesh

এমনকি কালো গাউনটাও দুষ্কৃতীরা ছাড়েনি (Bangladesh-India)। কি কারণে এই মারধর তা স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশের প্রথম যে জামিনের আবেদন জানানো হয়েছিল সেখানে আইনজীবী হিসাবে ছিলেন রিগান আচার্য।

সেই মতো আজ মঙ্গলবার ইসকনের সন্নাসীর হয়ে জামিন মামলার সওয়াল জবাবে অংশ নেওয়ার কথা ছিল। তার আগে মারধরের অভিযোগ। স্থানীয় এক মানুষের দাবি, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর হয়ে মামলায় দাঁড়ানোর কথা শুনেই মারধর করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়। নৃশংসভাবে তাঁকে বাংলাদেশের মাটিতে মারধর করা হয়েছে বলে অভিযোগ। কার্যত ভয়ঙ্কর মারে শরীরের একাধিক জায়গায় চোট! বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রমেন রায় আইসিইউতে ভর্তি বলে জানা গিয়েছে।

isckon

সংখ্যালঘু হিন্দুদের দাবি, আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। যাতে কেউ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর হয়ে সওয়ালে অংশ নিতে না পারেন। এমনকি এই বিষয়ে স্থানীয় বাংলাদেশ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। অন্যদিকে এক আইনজীবীর খুনের ঘটনায় ৭০ জন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ফলে আতঙ্কে বহু মানুষ এখন ছাড়া বলেই দাবি।

আর এই জটিলতায় আজ মঙ্গলবার কেউই আজ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর হয়ে আদালতে দাঁড়াননি। ফলে মামলা পিছিয়ে আগামী ২ জানুয়ারি করা হয়েছে। অর্থাৎ আরও একমাস জেলেই কাটাতে হবে হিন্দু সন্নাসীকে। জানা যাচ্ছে, পুরো বিষয়ের উপর ভারতের তরফে কড়া নজর রাখা হচ্ছে (Bangladesh-India)। এমনকি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের তরফে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+