ইরানের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, সন্দেহের তির সৌদি আরবের দিকে
ইরানকে শায়েস্তা না করলে ভুগতে হবে গোটা বিশ্বকে। কয়েকদিনব আগে এমনই বার্তা দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ। তারপরই সৌদি আরবের জেড্ডা বন্দরের কাছে ইরানের তেলের জাহাজে বিস্ফোরণ ঘটে।
ইরানকে শায়েস্তা না করলে ভুগতে হবে গোটা বিশ্বকে। কয়েকদিন আগে এমনই বার্তা দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ। তারপরই সৌদি আরবের জেড্ডা বন্দরের কাছে ইরানের তেলের জাহাজে বিস্ফোরণ ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে জাহাজটি। এই ঘটনায় সৌদি আরবের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাজটি ন্যাশনাল ইরান অয়েল কোম্পানির বলে জানা গিয়েছে।

সৌদি আরবের জেড্ডা বন্দরের ৯৬ কিলোমিটার দূরে লোহিত সাগরের ওপরে ভাসমান ছিল জাহাজটি। পরপর দুটি ক্ষেপণাস্ত্র জাহাজটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। তারপরেই জ্বলে ওঠে তেলের জাহাজটি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সমুদ্রে মিশতে শুরু করেছে জাহাজের তেল। তাতে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনার পর নতুন করে রিয়াধ এবং তেহরানের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। যদিও এই ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে কোনও দায় স্বীকার করা হয়নি।
গত মাসেই সৌদি আরবের অ্যারমকো সংস্থার দু-দুটি কারখানায় ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ইয়েমের এক বিদ্রোহী সংগঠন দায় স্বীকার করলেও সৌদি আরবের দাবি ছিল ইরানই পরোক্ষে মদত দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। তারপরেই তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। ইরানকে শায়েস্তা না করলে গোটা বিশ্বে তেলের দাম ভয়ঙ্কর আকার নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ।
-
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
যুদ্ধবিরতি লঙ্ঘন ইজরায়েলের, হরমুজে তেলের জাহাজ আটকাল ইরান -
লেবাননে এযাবৎকালের সবচেয়ে ভয়ানক হামলা ইজরায়েলের, ১৫০০-র বেশি মৃত্যুর আশঙ্কা -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications